একদিনের ক্রিকেটে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১৫০ উইকেট মহম্মদ সামির
আপডেট করা - Jul 12, 2022 8:00 pm

টি টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দে জায়গা করে নেওয়ার জন্য একদিনের সিরিজটাই রাখির চোখ করে নিয়েছিলেন মহম্মদ সামি। আর তাতেই সাফল্য। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিমনের সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেই মহম্মদ সামির মাথায় নতুন মুকুট। একদিনের ক্রিকেটে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১৫০ উইকেটের মালিক হলেন মহম্মদ সামি। ব্রিটিশ অধিনায়ক জস বাটলারকে সাজঘরের রাস্তা দেখিয়েই সেই রেকর্ড গড়লেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে।
মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানেই টিম ইন্ডিয়ার ক্রিকটারদের সামনে বেশ কয়েকটা লক্ষ্য ছিল। রোহিত শর্মা- শিখর ধওয়ান জুটির সামনে যেমন মাইলস্টোন গড়ার লক্ষ্য ছিল। তেমনই মহম্মদ সামির সামনেও ছিল নতুন রেকর্ড গড়ার লক্ষ্য। আর প্রথম ম্যাচেই কেনিংটন ওভালে সাফল্যের মু দেখলেন মহম্মদ সামি। তাঁর এবং জলপ্রীত বুমরার দাপটের সামনে এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।
অজিত আগরকরের রেকর্ড ভেঙেছেন মহম্মদ সামি
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেম রোহিত শর্মা। সেই থেকেই টিভির পর্দায় মহমেমদ সামিকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। কারণ একদিনের ক্রিকেটে ১৫০টি উইকেট নিয়ে রেকর্ড গড়ার হাতছানি ছিল তাঁর সামনে। তাও আবার সবচেয়ে কম ম্যাচ খেলে। মহম্মদ সামি যখন সেই ম্যাচে নামেন, সেই সময় এই রেকর্ড থেকে মাত্র দুটো উইকেট দূরে দাঁড়িয়েছিলেন তিনি। কোনওরকম ভুল করেননি মহম্মদ সামি। কেরিয়ারের অন্যতম মাইলস্টোনটা গড়ে ফেলেন তিনি।
एका पेक्षा एक wickets 🤩🔥
𝐁𝐎𝐎𝐌 🤝 𝐒𝐇𝐀𝐌𝐈 – Causing Destruction!💥#OneFamily #ENGvIND @Jaspritbumrah93 @MdShami11 pic.twitter.com/ASkZjSp0sb
— Mumbai Indians (@mipaltan) July 12, 2022
#TeamIndia bowlers are all over the England line up.
After 20 overs, England are 84/8
Live – https://t.co/8E3nGmlfYJ #ENGvIND pic.twitter.com/pPL0XJ4Kog
— BCCI (@BCCI) July 12, 2022
What an amazing bowling masterclass by India. 😱😱#ENGvsIND
— Lisa Sthalekar (@sthalekar93) July 12, 2022
𝐒𝐩𝐢𝐭𝐭𝐢𝐧𝐠 𝐟𝐢𝐫𝐞 🔥🔥
A majestic 6️⃣-fer by Bumrah and another 🔝 spell by Shami have sent England packing for just 1️⃣1️⃣0️⃣ 👊🏼#ENGvIND pic.twitter.com/J73b2QPIPg
— Delhi Capitals (@DelhiCapitals) July 12, 2022
ইংল্যান্ডকে এদিন প্রথম ধাক্কাটা দেয় জসপ্রীত বুমরাহ। তাঁর ধাক্কা সামলে ওঠার আগেই মহম্মদ সামির আরেক ধাক্কায় ব্রিটিশ শিবির কার্যত বেসামাল হয়ে গিয়েছিল। বেন স্টোকসকে ০ রানে সাজঘরে ফিরিয়ে দিয়েই নিজের মাইলস্টোনের দিকে এগিয়ে যান মহম্মদ সামি। এরপর লক্ষ্য ছিল আরেকটি উইকেটের। ইংল্যান্ডকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছিলেন সেই সময় জস বাটলার।
Ab Shami bhai ki baari 🤩… The procession continues for the 🏴 batters 💪#ENGvIND
— Gujarat Titans (@gujarat_titans) July 12, 2022
Jasprit Bumrah's thunderous start, and Shami’s scalp has left England stuttering at the end of the first 1️⃣0️⃣ overs.🤩
Keep the pressure on, boys! 🙌🏻
🏴 – 30/5#PlayBold #ENGvsIND #TeamIndia pic.twitter.com/pbd5jdRSHZ
— Royal Challengers Bengaluru (@RCBTweets) July 12, 2022
মহম্মদ সামির বলে বাউন্ডারি লাইনে জস বাটলার ফিরে যেতেই মহম্মদ সামির মাথায় নতুন মুকুট ওঠে। একদিনের ক্রিকেটে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১৫০ উইকেটের মালিক হলেন জসপ্রীত বুমরাহ। মাত্র ৮০ ম্যাচ খেলেই এই রেকর্ড গড়লেন তিনি। তাঁর আগে েই রেকর্ড ছিল একমাত্র অজিত আগরকরের।
এদিন একাই তিন উইকেট নেন মবম্মদ সামি। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে যে মহম্মদ সামি নিজের জায়গা করতে মরিয়া তা বেশ স্পষ্ট।