ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া শিবিরে ফেরার ব্যপারে আশাবাদী মিচেল স্টার্ক

Mitchell Starc
Mitchell Starc. (Photo by Daniel Kalisz/Getty Images)

অস্ট্রেলিয়ার হয়ে শেষ তিনটি টেস্টে দেখা যায়নি মিচেল স্টার্ককে। এবার দিল্লিতে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে অস্ট্রেলিয়া। সেই টেস্টেই ফের দেশরে জার্সিতে ফেরার ব্যপারে আশাবাদী মিচেল স্টার্ক। যদিও অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমেক ছাড়পত্র পাওয়ার ওপরই নির্ভর করেছে তাঁর অস্ট্রেলিয়া শিবিরে ফেরার সম্ভা্বনা। হাতের আঙুলের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটো টেস্টে খেলতে পারেননি মিচেল স্টার্ক। সেই একই চোটের জন্য ভারতের বিরুদ্ধেও নাগপুরে প্রথম টেস্টে নামতে পারেননি তিনি। তবে দ্বিতীয় টেস্টে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন মিচেল স্টার্ক।

প্রথম টেস্টে ভারতের কাছে বিশ্রী হার হয়েছে অস্ট্রেলিয়ার। এক ইনিংস ও ১৩২ রানে সেই ম্যাচে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া বাহিনী। সেখানে অবশ্য মিচেল স্টার্ক এবং ক্যামের গ্রীণের মতো ক্রিকেটাররা ছিলেন না। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই মিচেল স্টার্কের উপস্থিতি যে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় টেস্টেই দলে ফেরার ব্যপারে আশাবাদীও মিচেল স্টার্ক।

চোটের জন্য ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেও খেলতে পারেননি মিচেল স্টার্ক

গতবছরের ডিসেম্বরেই বোলিং করার সময়ই হাচের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই গুরুতর চোটের জন্যই  শে, দিুটো েস্টে খেলকতে পারেননি মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারতেও আসেননি তিনি। তবে গত শনিবারই ভারতে পৌঁছেছিলেন অজি শিবিরের েই তারকা পেসার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার শিবিরে যোগও দিয়েছেন তিনি। এবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ফেরার অপেক্ষায় রয়েছেন  মিচেল স্টার্ক।

তিনি জানিেয়েছেন, “অস্ট্রেলিয়া দলে নিজের নির্বাচনের জন্য যা করতে হয় সমস্তকিছুই করব আমি। এরপর অবশ্য বাকি স্কোয়াডের সকলের সঙ্গে আলোচনার পরই বিভিন্ন সমস্তকিছু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাটিং যে খুব একচা বড় সমস্যা হবে এমনটা কিন্তু আমি মনে করি না। খানিকটা অস্বস্তি থাকলেও, সেটা কোনও বড়সড় সমস্যা হবে না বলেই মনে করি আমি। আমি মনে করি পের একবার মাঠে ফিরতে পারব। ঠিক যেমনটা মেলবোর্ণে হয়েছিল”।

শুধু মিচেল স্টার্কই নয়। প্রথম টেস্টে চোটের জন্য় খেলতে পারেননি ক্যামেরণ গ্রীণও। শোনাযাচ্ছে দ্বিতীয় টেস্টে নাকি অস্ট্রেলিয়া শিবিরে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটারও। প্রথম ম্যাচে ট্রেভিস হেডকে না খেলানোর জন্য সমালোচনারক ঝড় বয়ে গিয়েছিল অস্চ্রেলিয়া ক্রিকেট মহলে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া শিবিরে ফিরতে পারেন ট্রেভিস হেডও। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp