আহমেদাবাদ টেস্টে স্লিপে দাঁড়িয়ে এনার্জি বার খেতে দেখা গেল বিরাট কোহলিকে

Virat Kohli
Virat Kohli (Image Source: Disney+Hotstar)

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর অন্তিম টেস্ট ৯ই মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রথম দিনে ভারতীয় দলকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়া। প্ৰথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর হল ৪ উইকেটে ২৫৫ রান।

প্ৰথম দিনের মাঠের মধ্যে অস্ট্রেলিয়ার ব্যাটিং চলাকালীন ২৩তম ওভারের শুরুতে স্লিপে দাঁড়িয়ে বিরাট কোহলিকে এনার্জি বার খেতে দেখা যায়। এই ঘটনাটি ঘটার পর সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত এই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে।

https://twitter.com/Anna24GhanteCh2/status/1633805338754400259?t=JUS92rWDjZXaVK37yjizjA&s=19

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এ এখনও বড়ো রান আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিনটি টেস্টে ব্যাট হাতে তেমন রান পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলতি সিরিজে তার রানগুলি হল- ১২, ৪৪, ২০, ২২ এবং ১৩। তবে এই সিরিজটি বিরাট কোহলির খুব একটা ভালো না গেলেও খেলাকে উপভোগ করা থেকে তিনি বিরত থাকেননি।

অস্ট্রেলিয়া ইন্দোরের ঘূর্ণি পিচে তৃতীয় টেস্টটি জিতে নিয়ে সিরিজ ২-১ করে নেয়। প্রথম দুই টেস্টে পরাজিত হওয়ার পর তৃতীয় টেস্টের জয় অস্ট্রেলিয়া দলকে বেশ অনেকটাই আত্মবিশ্বাস জুগিয়েছে সেটা তাদের প্রথম দিনের ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছে।

ইতিমধ্যেই সেঞ্চুরি করেছেন বাঁ-হাতি অস্ট্রেলীয় ওপেনার উসমান খাওয়াজা। প্ৰথম দিনের শেষে ১০৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। ক্যামেরন গ্রিন তার সঙ্গ দিচ্ছেন। তিনি ৪৯ রানে অপরাজিত রয়েছেন। মার্নাস ল্যাবুসেন এবং পিটার হ্যান্ডসকম্ব বাদে বাকি অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই রান পেয়েছেন। প্রথম দিন ভারতের হয়ে মোহাম্মদ শামি ২টি উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নিয়েছেন। বাকি দুই বোলার উমেশ যাদব এবং অক্ষর প্যাটেল বল হাতে এখনও সফল হননি।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্ৰথম দুটি টেস্টে খুব ভালোভাবে জয় ডাব্লুউটিসির ফাইনালের অনেক কাছেই চলে গেছে রোহিত বাহিনী। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলা নিশ্চিত করতে হলে শেষ টেস্টটি জিততেই হবে ভারতীয় দলকে। এই টেস্টটি জিততে না পারলে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতীয় দলকে। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে দুটি টেস্টে হারিয়ে দেয় তাহলে দ্বিতীয়বারের জন্য ডাব্লুউটিসির ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে ভারতের। তাই শেষ টেস্টের দ্বিতীয় দিনে কামব্যাক করাটা ভারতীয় দলের জন্য খুবই জরুরি।

close whatsapp