টেস্টে শুভমন গিলের ব্যাটে ১০,০০০ রান দেখার ব্যপারে আশাবাদী সুনীল গাভাসকর

Shubman Gill
Shubman Gill. (Photo Source: Twitter)

গত টেস্টেই লোকেশ রাহুলের পরিবর্তে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন শুভমন গিল। যদিও সেখানে নিজের পারকফর্ম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন এই তারকা ক্রিকেটার।  দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন শুভমন গিল। আহমেদা্বাদে সিরিজের শেষ টেস্টে তাঁর দিকেই তাকিয়ে ছিলেন সকলে। হতাশ করেননি শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টেই ফের একবার রানের ঝলক দেখা গেল শুভমন গিলের ব্যাটে। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরী তুলে নিয়েছেনম তিনি। সেই পারফরম্যান্স দেখার পরই শুভমন গিলকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

সুনীল গাভাসকরের মতে যেভাবে শুভমন গিল খেলে চলেছেন তাতে টেস্টের মঞ্চে এই তরুণ ক্রিকেটার সহজেই ৮০০০ থেকে ১০ হাজার রানের গন্ডী টপকে ফেলতে পারবেন। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ান ব্যাটাররা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে শুভমন গিলও কিন্তু ভাল ছন্দেই রয়েছেন। অজি তারকা বোলারদের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সই দেখাচ্ছেন তিনি। শুভমন গিলের এমন খেলা দেখেই আপ্লুত হয়েছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সুনী গাভাসকর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরী শুভমন গিলের

নতুন বছরে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। শ্রীলঙ্কা থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুভমন গিল ফর্ম ছিল দেখার মতো। এই বছরই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। যদিও প্রথম দুই টেস্টে ভারতীয় দলে সুযোগ হয়নি তাঁর। তবে তৃতীয় ম্যাচ থেকেই ফের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর পারফরম্যান্স দেখেই অভিভুত হয়েছেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।

এই প্রসঙ্গেই সুনীল গাভাসকর জানিয়েছেন, “তিনি শুধুমাত্র ব্যাক ফুটেই খেলেন না। তিনি ফ্রন্টফুটে খেলার সঙ্গে তাঁর রক্ষণাত্মক ক্রিকেটের স্টাইলও অসাধারণ। শুধুমাত্র আক্রমণাত্মক ক্রিকেটই নয়, তিনি ডিফেন্সিভ ক্রিকেটও খেলতে পারেন। টেস্টে ক্রিকেটের মঞ্চে সেটাই সবচেয়ে বেশী প্রয়োজন থাকে। কখনোও এগিয়ে কিংবা পিছিয়ে, এমনভাবে পেসারদের বিরুদ্ধে খেলাটা একেবারেই সহজ নয়। কিন্তু তাঁর লাইন এবং লেন্থ অসাধারণ। তিনি যদি নিজের কেরিয়ার এমন ভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যান শুভমন গিল, তবে সহজেই টেস্টে ৮০০০ থেকে ১০ হাজার করে ফেলবেন তিনি”।

তৃতীয় টেস্টে না পারলেও, চতুর্থ টেস্টেই শুভমন গিলের ব্যাটে দেখা গিয়েছে সেঞ্চুরীর ঝলক। ১৯৪ বলে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শুভমন গিল। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরী করেছেন তিনি। আর শুভমন গিলের এমন পারফর্ম্যান্স দেখার পরই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রা্ক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর।

close whatsapp