করোনামুক্ত হয়ে প্রস্তুতি শুরু মিচেল মার্শ, সেইফার্তের, নাইটদের বিরুদ্ধে নামার আগে স্বস্তি দিল্লি

Mitchell Marsh
Mitchell Marsh. (Photo by Joe Allison/Getty Images)

বৃহস্পতিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। আর তার আগেই স্বস্তির আবহ ঋষভ পন্থদের শিবিরে। করোনা সারিয়ে দলের সঙ্গে যোগ দিলেন মিচেল মার্শ ও টিম সেইফার্ত। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে তাদের ফিরে আসাটা যে দিল্লি ক্যাপিটালসের শক্তি অনেকাই বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। কেকেআরের বিরুদ্ধেই হয়ত দিল্লির প্রথম একাদশে ফিরতে পারেন দুই তারকা ক্রিকেটারই। আর সেটা নাইট রাইডার্স শিবিরে চিন্তা বাড়াতেই পারে।

আইপিএলে তাদের যাত্রা শুরু হওয়ার মাঝপথেই করোনার হানা দেখা দিয়েছেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। একের পর এক সাপোর্ট স্টাফ, ক্রিকেটার করোনায় আক্রান্ত হতে থাকে। সেই সময়ই প্রথম ক্রিকেটার হিসবে করোনায় আক্রান্ত হন মিচেল মার্শ। আর তাতেই চিন্তা বেড়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরে। কয়েকদিনের মধ্যেই দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনায় আক্রান্ত হয় টিম সেইফার্ত। ম্যাচের একদিন আগে এমন ঘটনা ঘটায়, একসময় প্রথম একাদশ সাজানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁডিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরে।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মিচেল মার্শকে

যদিও শেষপর্যন্ত দল সাজিয়ে মাঠে নামতে পেরেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু জয়ের রাস্তা অধরা ছিল তাদের। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে সাত নম্বরে রয়েছে ঋষভ পন্থদের দল। ভাঙ দল ব্যর্থ হয়েই বারবার মাঠ ছাড়তে হচ্ছিল দিল্লি ক্যাপিটালস তারকাদের। শেষম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেখানেও রাজস্থানের রানের পাহাড় টপকে ম্যাচ জিততে পারেনি তারা। সেই ম্যাচের শেষে ঋষভ পন্থকে মেজাজ হারাতেও দেখা গিয়েছিল।

বৃহস্পতিবার কলকাতা নাইট রইডার্সের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্লে অফের রাস্তা প্রশস্ত করতে হলে এই ম্যাচ জিততেই হবে দিল্লি ক্যাপিটালস শিবিরে। সেই ম্যাচের আগে করোনা মুক্ত হয়ে প্রস্তুতিতে যোগ দিয়েছেন মিচেল মার্শ ও টিম সেইফার্ত। দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারের অন্যতম ভরসা এবার মিচেল মার্শ। কিন্তু এখনও পর্যন্ত একটি ম্যাচের বেশী খেলতে পারেননি তিনি। সবকিছু ঠিকঠাক চললে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই হয়ত খেলতে চলেছেন মার্শ।

টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। এবার দিল্লির হয়েও সেই পারফরম্যান্সের ধারা অব্যহত রাখতে মরিয়া মিচেল মার্শ। একইসঙ্গে মাঠে নামার জন্য মরিয়া হয়ে রয়েছেন টিম সেইফার্তও। শোনাযাচ্ছে বৃহস্পতিবার তাদের নিয়েই প্রথম একাদশ সাজাতে চলেছেন পন্টিং এবং ঋষভ পন্থ। নাইটদের হারিয়ে তাদের ভাগ্য ফেরে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp