নেতা নির্বাচিত না হলেও হতাশ হননি, বললেন মার্নাস ল্যাবুশেন

অ্যাশেজে অ্যান্ডারসনের মুখোমুখি হওয়ার দিকে তাকিয়ে আছেন তিনি

Marnus Labuschagne
Marnus Labuschagne. (Photo by PATRICK HAMILTON/AFP via Getty Images)

হতে পারে তিনি মাত্র ১৮টি টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার, কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে মার্নাস ল্যাবুশেন যা করেছেন, তা বিতর্কে জড়িয়ে টিম পেইনের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর পর অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচিত হওয়ার জন্য যথেষ্ট ছিল। নেতা নির্বাচিত না হলেও ল্যাবুশেন অসন্তুষ্ট নন, এবং নিজের লক্ষ্যে অনড়।  

“আমি হতাশ ছিলাম না” – নেতা নির্বাচিত না হওয়া প্রসঙ্গে মার্নাস ল্যাবুশেন

জাতীয় দলের হয়ে টেস্ট অধিনায়ক হওয়ার জন্য যাঁরা এগিয়ে ছিলেন তাঁদের একজন হওয়া সত্ত্বেও, অস্ট্রেলিয়ান নির্বাচকরা ল্যাবুশেনকে শেষ অবধি বেছে নেননি। তাঁরা প্যাট কামিন্সকে এই ভূমিকার জন্য উপযুক্ত বলে মনে করেছেন, এবং স্টিভ স্মিথকে তাঁর সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে। 

২০১৯ অ্যাশেজে স্মিথের বিকল্প হিসাবে ল্যাবুশেনকে দলে নেওয়ার পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ব্যাটিং ক্রমের ৩ নম্বর স্থানটি এখন তাঁরই। তবে দলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত না হওয়ায় তিনি কি হতাশ? “না, আমি হতাশ ছিলাম না,” ইন্ডিয়া টুডে দ্বারা উদ্ধৃত করা হয়েছে ল্যাবুশেনকে।  

“আমি মনে করি দুজন খুব ভালো নেতা এবং খুব ভালো প্রার্থী আছে। কামিন্স একটি চমৎকার কাজ করতে চলেছেন এবং তিনি সহ-অধিনায়ক স্টিভের  এবং গ্রুপের সমস্ত সিনিয়র খেলোয়াড় থেকে প্রচুর সমর্থন পাবেন।

“এই মুহূর্তে আমার কাজ হল অস্ট্রেলিয়ার হয়ে ধারাবাহিকভাবে রান করায় মনোনিবেশ করা এবং আপাতত আমার ভূমিকায় আমি খুশি। দলের অন্দরে একজন নেতা হয়ে উঠতে নেতা পদটির প্রয়োজন নেই। রান করাটাই এখন প্রধান লক্ষ্য এবং দলের প্রধান অংশ হিসেবে কাজ করে যেতে হবে,” যোগ করেছেন ১৮ টেস্টের পরেও ৬০-এর উপরে গড় রেখে চলা ল্যাবুশেন। 

“সবাই নিজের মতো করে ভালো প্রস্তুতি নিচ্ছে” – আসন্ন অ্যাশেজ প্রসঙ্গে মার্নাস ল্যাবুশেন

সাম্প্রতিক অতীতে বেশ কিছু ক্রিকেটার শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় অস্ট্রেলীয় খেলোয়াড়রা লাল বলের চ্যালেঞ্জের জন্য অপ্রস্তুত হবে কিনা জানতে চাওয়া হলে, ল্যাবুশেন বলেছেন যে অ্যাশেজের প্রস্তুতি চলছে।  

“সবাই নিজের মতো করে ভালো প্রস্তুতি নিচ্ছে। এখন আমাদের সবার একত্রিত হয়ে দলের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে,” উত্তর ল্যাবুশেনের। 

কিংবদন্তি ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের বিপক্ষে খেলতে আগ্রহী এই তরুণ ব্যাটার। “আমি সত্যিই জিমি (জেমস অ্যান্ডারসন)-র মুখোমুখি হওয়ার জন্য, চ্যালেঞ্জ নেওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। কোয়ালিটি ছাড়া এতোগুলো উইকেট নেওয়া এবং ইংল্যান্ডের সেরা বোলার হওয়া সম্ভব না,” তিনি বলেছেন।  

close whatsapp