লখনউয়ে ৭.৫কোটি টাকায় গেলেও এখনও তা বিশ্বাস করতে পারছেন না মার্ক উড

Lucknow Super Giants logo
Lucknow Super Giants logo. (Photo source: Twitter/Lucknow Super Giants)

আইপিএলে এবার অন্যান্য বিদেশীদের সঙ্গে বিরাট দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের মার্ক উড। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসে গিয়েছেন তিনি। বেঙ্গালুরুতে হওয়া মেগা নিলামের আসরে আসরে পেয়ে ৭ কোটি ৫০ লক্ষ টাকা দাম। আর সেটা দেখার পর থেকেই যেন বিশ্বাস করতে পারছেন না ব্রিটিশ পেসার মার্ক উড। এই নিলামে যে দাম তিনি পেয়েছেন, তা দেখে যেন মার্ক উডের মনে হচ্ছে, এ যেন ইংলিশ প্রিমিয়ার লিগের কোচ ট্রান্সফার চলছে। তিনি তো বটেই এই ঘটনা এখনও পর্যন্ত অবিশ্বাস তাঁর পরিবারের কাছেও।

এবারের আইপিএল আট দলের পরিবর্তে হবে দশ দল নিয়ে। গতবছরই আইপিএলের মঞ্চে এসেছে দুই নতুন দল। লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। আর সেজন্যই এবারের আইপিএলে মেগা নিলামের আসর বসেছিল। মোট ৫০৯ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয় আইপিএলের নিলামের জন্য। গত বছর না থেললেও এবারের সেই নিলামে ছিলেন ইংল্যান্ডের মার্ক উডও।

নিলামের শুরুতে মার্ক উডের নাম ওঠার পর থেকেই লড়াইটা এবার শুরু হয়েছিল। এওকা লখনউ সুপার জায়ান্টস নয়। তাঁকে নেওয়ার লড়াইয়ে ঝাঁপিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসও। শুরু থেকেই ছিল তাঁকে নিয়ে দড় টানাটানি। হবে নাই বা কেন শেষ দেড় বছরে ইংল্যান্ডের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স রয়েছে তাঁর। যদিও শেষপর্যন্ত মার্ক উডকে ৭.৫কোটি টাকায় দলে তুলে নেয় এবারের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস।

আইপিএলের মঞ্চে নিজের দাম দেখে এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না মার্ক উডের

আর এই ঘটনা দেখে আবাক হয়ে গিয়েছিলেন খোদ মার্ক উডও। তিনি নাকি এখনও পর্যন্ত বিশ্বাসই করতে পারছেন না তাঁর নিজের দাম। তাঁর কাছে এ যেন কম্পিউটার গেম। দ্য গার্ডিয়েন কে দেওয়া এক সাক্ষাতকারে মার্ক উড জানিয়েছেন, “যখন আমার দাম চূড়ান্ত হয় সারা আমাকে জিজ্ঞাসা করে এটা কী পাউন্ডে। কারণ আমাকে সবকটা অ্যাকাউন্ট এবার বন্ধ করতে হবে যাতে এটা হারিয়ে না যায়। আমার কাছে এটা সত্যিই অবিশ্বাস্য ছিল। মনে হচ্ছিল যেন কম্পিউটার গেমে কোনও ফুটবল ম্যানেজারকে কিনছি”।

তিনি আরও জানান, “যদিও আমি আপ্লুত। এই অনুভূতিটা সত্যিই অন্যরকম”। গত মরসুমের আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন এই তারকা ব্রিটিশ পেসার। অবশ্যই তার কারণ ছিল কঠিন বায়ো বাবল। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবার আইপিএলে খেলেছিলেন মার্ক উড। যদিও সেবার একটা ম্যাচ খেলেই ফিরে যেতে হয়েছিল তাঁকে। সেই ম্যাচে অবশ্য একটিও উইকেট পাননি এই তারকা বোলাররা।

তবে ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে তাঁর বহু সাফল্য রয়েছে। আর সেসব দেখেই হয়ত এই তারকাকে বেছে নিয়েছে এবার লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের মঞ্চে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন এই তারকা ব্রিটিশ পেসার।

close whatsapp