মেগা নিলামের আগেই লোগো প্রকাশিত লখনউ সুপার জায়ান্টসের

Lucknow Super Giants logo
Lucknow Super Giants logo. (Photo source: Twitter/Lucknow Super Giants)

কয়েকদিন আগেই আইপিএলের জন্য নিজেদের নাম ঘোষণা করেছিল লখনউ ফ্র্যাঞ্চাইজি। এবার প্রকাশ্যে এল লখনউ সুপার জায়ান্টের লোগো। আর সেখানেও ঐতিহ্যের ছোঁয়া। পুরানের ছোঁয়াতেই তারি হয়েছে লখনউ সুপার জায়ান্টের নতুন লোগো। তাদের লোগায় দেখা যাবে এবার পুরাণের গড়ুর পাখি। ভারতীয় পতাকার  রঙেই সাজানো হয়েছে লখনউয়ের এই লোগোকে। আর তা প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত ভারতের ক্রিকেট প্রেমীরা।

এবারের আইপিএল ৮ দলের পরিবর্তে হবে দশ দলের। সেই মতোই চলছে জোরকদমে প্রস্তুতি। গত বছরই আইপিএলের আসরে যুক্ত হয়েছে এই দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। আহমেদাহাদ ও লখনউ এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে। যে কারণে আসন্ন  আইপিএলের জন্য আয়োজিত হতে চলেছে মেগা নিলাম। শোনাযাচ্ছে আইপিএলের ইতিহাসে নাকি এটাই হতে চলেছে সবচেয়ে বড় নিলাম। সেদিকেই তাকিয়ে রয়েছে এখন সকলে।

তারই মাঝে নিজেদের লোগো প্রকাশ করে ফেলল লখনউ সুপার জায়ান্ট। আর তাদের চমক হল গড়ুর পাখি। ভারতীয় ধর্মীয় সংস্কৃতির সঙ্গে গড়ুর পাখির যোগ অত্যন্ত নিবিড়। পুরান অনুযায়ী ভগবান বিষ্ণুর বাহন হল গড়ুর পাখি। আর লখনউও ভারতের অন্যতম ধর্মীয় স্থান। তাই সবকিছু মিলিয়ে লখনউ সুপার জায়ান্টের লোগোতে পুরণে বর্ণিত  এই পাখিকেই ব্যবহার করা হয়েছে।

লখনউ সুপার জায়ান্টের তরফে জানানো হয়েছে, “পুরাণের এই পাখি হল রক্ষক এবং সবচেয়ে শক্তিশালী ও দ্রুততার প্রতীক। আর সেটাই আমাদের প্রভাবিত করছে এই লোগো তৈরি করার জন্য। এছাড়া ভারত ও উপ মহাদেশীয় সংস্কৃতির সঙ্গে এই পাখির সম্পর্ক খুবই গভীর। সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

এছাড়াও আরও জানানো হয়েছে যে, “লখনউ সুপার জায়ান্টের প্যান ইন্ডিয়া আবেদনের কথা মাথায় রেখেই এই তিন রঙ ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক বোঝাতে পাখির আকার করা হয়েছে ব্যাটের মতো এবং জয় তিলকের বার্তা দিতে ব্যবহার করা হয়েছে লাল বলকে”। এক কথায় বলতে গেলে ভারতীয় সংস্কৃতিকেই নিজেদের লোগোতে তুলে ধরতে চেয়েছে লখনউ সুপার জায়ান্ট।

এবারের আইপিএলে নতুন দল হলেও, শুরু থেকেই একের পর এক চমক দিয়ে চলেছে লখনউ সুপার জায়ান্ট। নিলামের আগেই দলের তিন ক্রিকেটারকে তুলে নিয়ে রীতিমত সকলের নজর কেড়েছে তারা। অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন লোকেশ রাহুলকে। এছাড়া লখনউতে গিয়েছেন মার্কাস স্টয়নিস ও রবি বিষ্ণোই।

আগেই অবশ্য নিজেদের কোচিং স্টাফও ঠিক করে ফেলেছিল লখনউ সুপার জায়ান্ট। কোচ হিসাবে তাদের দলে এসেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। মেন্টর হিসাবে রয়ছেন গৌতম গম্ভীর। এখন শুধুই নিলাম থেকে ভাল ক্রিকেটার তুলে দল সাজানোর অপেক্ষা। মাঠে নেমে এই গড়ুর পাখির মতোই তারা উড়তে পাকে কিনা সে তো সময়ই বলবে।

close whatsapp