মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে ওয়াংখেড়েতে খোশ মেজাজে সচিন ও বিরাট

Sachin Tendulkar & Virat Kohli
Sachin Tendulkar & Virat Kohli. ( Photo Source: MI/Twitter )

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে নামার আগের দিনই ওয়াংখেড়ের ছহবি মন জিতে নিল সকলের। ম্যাচের আগে সচিন তেন্ডুলকরের সঙ্গে খোশ মেজাজে বিরাট কোহলি। মঙ্গলবার সচিন তেন্ডুলকর তাঁর প্রতিপক্ষ শিবিরের ডাগ আউটে বসে থাকেবেন। ওয়াংখেড়ের ময়দানে ভারতীয় ক্রিকটের দুই যুগ যেন মিলিত হল এদিন। অনুশীলনের ফাঁকে সচিন তেন্ডুলকরের সঙ্গে খোশ মেজাজে সময় কাটালেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত সকলে।

মঙ্গলবার একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে তারা। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং মেন্টর সচিন তেন্ডুলকর। সেইসঙ্গে বিরাট কোহলির আদর্শও তিনি। আইপিএলের মঞ্চে ওয়াংখেড়েচে নামার আগে সেই সচিন তেন্ডুলকরের সঙ্গেই খোশ মেজাজে ভারতীয় দলেরক প্রাক্তন অধিনায়ক। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আআসার সঙ্গেই যেন ভাইরাল। এবারের আইরপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই যাত্রা শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই জয় তুলে্ নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচেও সেই ধারাই ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে তারা।

মুম্বই ইন্ডি্য়ান্সের বিরুদ্ধেই এবারের আইপিএলে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি

সেই ম্যাচেই বিরাট কোহলির ব্যাটে এসেছিল ৮২ রানের ইনিংস। এখনও পর্যন্ত এবারেরক আইপিেলের মঞ্চে এটাই বিরাট কোহলির সর্বোচ্চ রান রয়েছে। সেই ধারাই যে তিনি এই ন্মযাচেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন তাও বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হগয় সেটাই দেখার অপেক্ষা। সেই প্রস্তুতির ফাকেই সচিন তেন্ডুলকরের সঙ্গে দীর্ঘ সম. কাটালেন বিরাট কোহলি। ওয়াংখেড়ের বাইশগজে এদিন সকলে ১৭৫টি সেঞ্চুরী একসঙ্গে দেখার স্বাক্ষী রইল। পারফরম্যান্স নিয়েও নানান আলোচনা হয়ত চলল দুই দলের।

গত ম্যাচে  দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একইসঙ্গে গত ম্যাচে হেরে গিয়েছে মুম্বূই ইন্ডিয়ান্সওষ প্লেঅফের আশা জিইয়ে রাখতে হলে এওই ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেভাবেই চলছে তাদের প্রস্তুতিও। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। রোহিত শর্মার থেকে এবারের আইপিেলে পারফর্ম্যান্সের নীরিখে অনেকটাই এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। এগদিনও সেই পারফরম্যান্সের ধারাই ধরে বহজায় রাখতে চান তিনি।

এখনও পর্যন্ত চলতি আইপিএলের মঞ্চে ১০টি ম্যাচ খেলে ৪১৯ রান করে ফেলেছেন বিরাট কোহলি।  ছয়টি অর্ধশথরানো রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু সেই ম্যাচে নামার আগে সচিন তেন্ডুলকরের সঙ্গে খানিকটা হলেও আবেগতাড়়িত তিনি। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে।

close whatsapp