তিলক বর্মা ছাড়াও বাকি ব্যাটারদের দায়িত্ব নেওয়ার বার্তা ইরফান পাঠানের
আপডেট করা - Apr 3, 2023 4:05 pm

২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিান্সের চিত্রটা বদলালো না। ২০১৩ সাল থেকে আইপিএলের প্রথম ম্যাচে জয় পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ছবিটা কিন্তু বদলায়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৮ উইকেটে হেরে গিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। সেই ম্যাচেই দুরন্ত পারফরম্যানম্স দেখিয়েছিলেন তিলক বর্মা। তিনি না খেলতে পারলে মুম্বই হয়ত ১৩০ রানের গন্ডীো টপকাতে পারতনা। তাঁর পারফর্ম্যান্স দেখে আপ্লুত হওয়ার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন ইরফান পাঠান।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বড় রান করতে পারলেও সেষরক্ষা করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। যদিও মুম্বই ইন্ডিান্সের বড় রান করার নেপথ্য কারিগড় ছিলেন তরুণ ক্রিকেচার তিলক বর্মা। তাঁর পারফরম্যান্স আপ্লুত করেছে ইরফান পাঠানকে। কিন্তু সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের সিনিয়র ব্যাটারদের পারফর্ম্যান্স নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি তিনি। প্রতি ম্যাচেই তিলক বর্মার ওপর যদি রান করার চাপ ফেলে দেওয়া হয় সেটা একেবারেই উচিত্ হবে না বলে মনে করছেন ইরফান পাঠান। যদিও পরবর্তী ম্যাচ থেকে মুম্বি ইন্ডিয়ান্সের ব্যাটারদের থেকে বড় রানের প্রত্যাশায় রয়েছেন তিনি।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিলক বর্মা
প্রথম ম্যাচে রোহিত শর্মা, ঈশান কিষাণ থেকে সূর্যকুমার যাদব, সকলেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন রান পেতে। ম্যাচের সুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্স কোনঠাসা হতে সুরু করেছিল। সেই পরিস্থিতিতেই শেষপর্যন্ত দলের হাল ধরেছিলেন তিলক বর্মা। কার্যত তাঁকে কোনও ব্যাটারই সেদিন সঙ্গত দিতে ব্যর্থ হয়েছিলেন। এই ঘটনা দেখেই খানিকটা অসন্তুষ্ট হয়েছেন ইরফান পাঠান। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের এই ঘটনার যাতে পূণরাবৃত্তি না হয় সেদিকেই খেয়াল রাখার বার্তা দিয়েছেন তিনি।
স্টার স্পোর্টসে ইরফান পাঠান জানিয়েছেন, “এই পরিস্থিতি হয়ত সবসময় তৈরি হবে না মুম্বই ইন্ডিয়ান্সের জন্য। কারণ এবার মুম্বই ইন্ডিয়ান্স যথেষ্ট ভাল দল হয়েছে। ব্যাট হাতে ফেরক একবার রোহিত শর্মাকে জ্বলে উঠতে হবে। সেখানেই দুজন তরুণ ব্যাটার নিজেদের পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন। তারাও যে বড় শট নিতে প্রস্তুত, সেই কাজই করে দেখিয়েছিলেন তারা। কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা কখনোই তিলক বর্মার ওপর চাপিয়ে দেওয়া উচিত্ নয়”।
এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপ দেখে যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন ইরফান পাঠান। কিন্ত তাদের বোলিং লাইনআপ যে সেভাবে শক্তিশালী নয় সেই কথা বলতেও দ্বিধা করেননি তিনি। ইরফান পাঠানের মতে ব্যাটারদেরই এবার বিশেষ দায়িত্ব নিতে হবে।