আঙুলের চোটের জন্য ইংল্যান্ডের প্রথম ম্যাচে অনিশ্চিত লিয়াম লিভিংস্টোন

মিড উইকেটে ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে চোট লাগে

Liam Livingstone
Liam Livingstone. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে অনিশ্চিত হয়ে পড়লেন। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। মিড-উইকেট অঞ্চলে ফিল্ডিং করার সময় তিনি ঈশান কিষাণের একটি ক্যাচ ধরতে গিয়ে ফেলে দেন। সেই সময়ই তিনি বাম হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান। ফিজিওর তত্ত্বাবধানে পরিচর্যার জন্য তারপর তাঁকে আর মাঠে দেখা যায়নি।  

আগামী ২৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণের অধীনে রাখা হবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে  শনিবার ২৩শে অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচের নামার জন্য তিনি ফিট হতে পারবেন কিনা। প্রস্তুতি ম্যাচে এই অলরাউন্ডার ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই ভাল পারফরম্যান্স করেছিলেন। ব্যাট হাতে ২০ বলে করেছিলেন ৩০ রান এবং বল হাতে ২ ওভারে মাত্র  ১০ রান দিয়ে বিরাট কোহলির গুরুত্বিপূর্ণ উইকেট তুলে নেন। ইংল্যান্ড ম্যাচ হেরে গেলেও লিভিংস্টোন নিজের ছাপ রেখে গেছেন।   

হার্ড হিটিং ব্যাটার হিসেবে পরিচিত লিভিংস্টোন ইদানীং ভালো ফর্মে আছে। তিনি পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্রুততম টি -টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন এবং হান্ড্রেডের উদ্বোধনী সংস্করণে মরসুমের মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার নির্বাচিত হন। এই দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নির্বাচকরা তাকে শো -পিস ইভেন্টের জন্য অন্তর্ভুক্ত করেছিলেন। এখন, এই অপ্রত্যাশিত ধাক্কার পর লিভিংস্টোন সময়মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা তা দেখার বিষয়। 

প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ভারত

ওয়ার্মআপ ম্যাচে জয় দিয়ে ভারত তাদের অভিযান শুরু করেছে। দলের জন্য বড় জয় এটি কারণ ভারত বেশ কয়েকজন প্রথম সারির খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল এবং কিছু নতুন কম্বিনেশন চেষ্টা করে দেখেছে যা দিনের শেষে গিয়ে কাজে লেগে গেছে। রবিচন্দ্রন অশ্বিন ভারতের সবচেয়ে ইকোনমিক বোলার ছিলেন। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৩। 

বোলারদের মধ্যে মোহাম্মদ শামি তিনটি উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ড ভালো ব্যাটিং করেছে এবং জনি বেয়ারস্টো ও মইন আলির ঝোড়ো ব্যাটিংয়ের কারণে ১৮৮ রানের বিশাল স্কোর খাড়া করেছিল। বেয়ারস্টো ও মইন যথাক্রমে ৪৯ এবং ৪৩ রান করেছেন। 

জবাবে, ভারতের ওপেনার ঈশান কিষাণ ও কেএল রাহুল গুরুত্বপূর্ণ ৮২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। বাঁ হাতি ঈশান ৭০ রান করে অবসৃত হন অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দেওয়ার জন্য। 

close whatsapp