সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স, ম্যাচের আগে জোরকদমে চলছে প্রস্তুতি
আপডেট করা - May 3, 2023 9:06 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৭ তম ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এবং নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একে অপরের মুখোমুখি হবে। হায়দ্রাবাদের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই মরসুমে এসআরএইচের বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল কেকেআরকে। সেই ম্যাচে হ্যারি ব্রুক এই মরসুমের প্ৰথম শতরানটি করেন। তিনি ৫৫ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন। এসআরএইচের অধিনায়ক এডেন মার্করামও ২৬ বলে ৫০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, রান তাড়া করতে নেমে কেকেআর ২০০ রান পার করেছিল কিন্তু জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। নীতিশ রানা এবং রিঙ্কু সিং যথাক্রমে ৪১ বলে ৭৫ রান এবং ৩১ বলে অপরাজিত ৫৮ রান করেছিলেন। এই ম্যাচে ২৩ রানে হেরেছিল নীতিশ রানার দল।
এসআরএইচের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে কেকেআর। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনুশীলন করার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের ব্যাটিং অনুশীলন করার কয়েকটি ছবি এবং ১টি ভিডিও পোস্ট করেছে কেকেআর। নেটে ব্যাটিং করার সময় বেশ কয়েকটি বড় বড় ছয় মারেন তিনি। এছাড়াও ফিল্ডিং অনুশীলন করার একটি ভিডিও আপলোড করেছে কেকেআর।
এছাড়াও হর্ষিত রানা এবং টিম সাউদির বোলিং অনুশীলন করার ছবিও তারা পোস্ট করেছে। এসআরএইচের বিরুদ্ধে জেসন রয় খেলবেন বলে আশা করা যাচ্ছে। তাকে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই ব্যাটিং করতে দেখা গেছে।
আগের ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে পরাজিত হয়েছে কেকেআর
নিজেদের শেষ ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল গুজরাট টাইটান্সের (জিটি) কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। জেসন রয় চোটের জন্য না খেলায় দলে জায়গা পেয়েছিলেন রাহমানুল্লাহ গুরবাজ। সেই ম্যাচে তিনি ৩৯ বলে ৮১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন।
প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান করেছিল কেকেআর। রানা তাড়া করতে নেমে খুব সহজেই ম্যাচটি জিতে নিয়েছিল জিটি। বিজয় শঙ্কর ২৪ বলে অপরাজিত ৫১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। পরের ম্যাচটিতে জিততে না পারলে প্লেঅফসে যাওয়ার রাস্তা কেকেআরের জন্য অনেক কঠিন হয়ে যাবে।