আরসিবির অধিনায়ক হতে পারেন ডুপ্লেসি, মনে করছেন হার্শাল পটেল

Harshal Patel
Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

আইপিএল নিলামের শুরু থেকেই এবার চমকের পর চমক। দল গোছাতে ব্যস্ত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সেইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাথায় অবশ্য একটা বাড়তি দায়িত্বও রয়েছে। তা হল অধিনায়ক কে হবেন তাদের। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্শাল পটেলের একটা মন্তব্য কিন্তু আরসিবির নেতৃত্ব নিয়ে ইঙ্গিত দিচ্ছে। তাঁর মতে ফাফ ডুপ্লেসিস তাদের দলের নেতৃত্ব সামলাতে পারেন। তবে কী বিরাটের জায়গায় ডুপ্লেসিকে নেতা করার জন্যই দলে নিয়েছে রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু।

এবারের আইপিএলে শুরু থেকেই ফাফ ডুপ্লেসিকে নিয়ে চর্চা তুঙ্গে ছিল। চেন্নাইয়ের পাশাপাশি তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে বেঙ্গালুরুর আগ্রহ একটু বেশীই ছিল। তারা একসঙ্গে দুটো লক্ষ্য পূরণ করতে চাইছিল। প্রথমত একজন দক্ষ ওপেনার এবং দ্বিতীয়ত হল দলের জন্য তাদের দরকার একজন অধিনায়ক। আর এই দুই লক্ষ্যেই ফাফ ডুপ্লেসি যথেষ্ট যোগ্য।

এদিন আইপিএলে দুই তারকার জন্য সবচেয়ে বেশী আগ্রহ দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একজন হলেন ফাফ ডুপ্লেসি আরেকজন হার্শাল পটেল। প্রথমদিন রয়্যাল চ্যালেঞ্জার্স সিবিরের সবচেয়ে দামী ক্রিকেটারের তকমাটা নিয়ে নিয়েছিলেন এই তারকাই। এরপরই ৭ কোটি টাকায় ফাফ ডুপ্লেসিকে দলে নেয় রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু।

আর ডুপ্লেসি তাদের দলে যাওয়ার পর থেকেই অধিনায়কত্ব নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। আর সেই জল্পনাই যে খানিকটা উষ্কে দিবেন তাদের নতুন ক্রিকেটার হার্শাল পটেল, তা বলার অপেক্ষা রাখে না। তিনি জানান,  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হওয়ার জন্য যোগ্য ব্যাক্তি ফাফ ডুপ্লেসি। আরসিবির নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন তিনি। দক্ষিণ আফ্রিকাতেও তাঁর অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে।

গতবার আইপিএলের দ্বিতীয় পর্বে নামার আগেই অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষমা করেছিলেন বিরাট কোহলি। ক্রিকেটে আরওভাবে মনোনিবেশ করার জন্য আইপিএলেও নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন তিনি। ২০২১ সালেই শেষবার বিরাট কোহলিকে দেখা গিয়েছিল আরসিবির অধিনায়ক হিসাবে। এবার তাই শুরু থেকেই নিলামের মঞ্চে অধিনায়ক বাছার দিকে নজর ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

আর তাই হয়ত ফাফ ডুপ্লেসিই তাদের পছন্দের তালিকায় সবার ওপরে ছিল। যদিও নিলাম শুরু হওয়ার আগে প্রাক্তনরা আরসিবির উদ্দেশ্যে অন্য পরামর্শই দিয়েছিলেন। সকলেই মনে করেছিলেন বিরাট কোহলিকেই ফের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া উচিত্। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাথায় বোধগয় অন্যকিচুই ঘুরছিল।

গতবার চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। শুধু তাই নয় তাঁর দক্ষিণ আফ্রিকার হয়ে নেতৃত্ব দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে। আর সেজন্যই বোধ হয় ডুপ্লেসিকে দলে নেওয়া। এখন দেখা যাক শেষপর্যন্ত কী হয়।

close whatsapp