আগামী মরসুমে রিঙ্কু সিংয়ের বড় দাম পাওয়া নিয়ে আশাবাদী ক্রিস গেইল
আপডেট করা - May 21, 2023 6:45 pm

আইপিএল শুরু হওয়ার আগে আন্দ্রে রাসেলকে নিয়ে সকলে নিয়ে উচ্ছ্বসিত হলেও, প্রতিযোগিতা শুরু হওয়ার পর কিন্তু চিত্রটা বদলে গিয়েছে। আন্দ্রে রাসেল নন, কলকাতা নািট রাইডার্সের নায়ক এবার রিঙ্কু সিং। নাইট রাইডার্সের হয়ে বেশীরভাগ ম্যাচেই নজর কেড়েছেন তিনি। শেষ ম্যাচেও ব্যাট হাতে রিঙ্কু সিং ছিলেন অসাধারণ ফর্মে। তাঁকে নিয়েই এবার বিরাট ভবিষ্যদ্বানী প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। আসন্ন মরসুমে বিরাট দাম পেতে চলেছেন রিঙ্কু সিং। অন্তত ক্রিস গেইল এমনটাই মনে করছেন।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। বিশেশ করে কলকাতা নাইট রাইডার্সের প্রতিটি ম্যাচ জয়ের ক্ষেত্রেই রিঙ্কু সিংয়ের অবদান অনস্বীকার্য। এবারের আইপিঅএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রানের মালিকও রিঙ্কু সিংই। তাঁর পারফরম্যান্স নিয়েই এবার আলোচনায় সরব হয়েছেন সকলে। ইতিমধ্যে রিঙ্কু সিংকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার বার্তাও দিতে সুরু করেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা. এবার রিঙ্কু সিংকে নিয়ে বিরাট বার্তা দিলেন ক্রিস গেইল। তাঁর মতে এবারের পারফরম্য়ান্স আসন্ন মরসুমে রিঙ্কু সিংয়ের দাম এনেকটাই বাড়িয়ে দেবে।
৫৫ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স শিবিরে এসেছিলেন রিঙ্কু সিং
এবারের আইপিএলে সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখানো গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। সেখানেই শেষ ওবারে যস দয়ালের বিরুদ্ধে রানের ঝড় উঠেছিল রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে। এক ওবারে পাঁচতটি ছয় গাঁকিয়ে শেষ কের দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই এবারের আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও তাঁর ফিনিসিংয়ে পারফর্মযান্স নজর কেড়েছিল সকলের। এরপর থেকেই এই তরুণ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিল নানান আলোচনা। সেই তালিকাতেই নাম তুললেন এবার ক্রিস গেইল।
রিঙ্কু সিং প্রসঙ্গে ক্রিস গেইল জানিয়েছেন, “কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগেও রিঙ্কু সিং এমন পারফরম্যান্স প্রদর্শন করেছেন। আমি নিশ্চিত যে আগামী মরসুমে রিঙ্কু সিং নিজের দাম আরও অনেক বেশী বাড়িয়ে ফেলবেন। কারণ এই মরসুমে ব্যাট হাতে রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন”।
এবারের আইঅপিেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু সিং। সেখানেই তাঁর ব্যাটে এসেছে একাধিক অর্ধশতরান। একইসঙ্গে এবারের আইপিএলে রিঙ্কু সিংয়ের স্ট্রাইকরেট রয়েছে ১৪৯.৫৩ এবং গড় রয়েছে ৫৯.২৫। শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং।