কেএল রাহুল চাপের মধ্যে রয়েছে বলেই মনে করেছেন আরপি সিং
আপডেট করা - Apr 20, 2023 3:43 pm

গতবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস শিবিরে যে লোকেশ রাহুলকে দেখা গিয়েছিল, এবর কিন্তু সেই চিত্র একেবারেই দেখা যাচ্ছে না। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস জিতলেও, ধারাবাহিকতার অভাব রয়েছে লোকেশ রাহুলের মধ্যে। গত ম্য়াচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেচিল লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস জিততে পারলেও, লোকেশ রাহুল কিন্তু তাঁর পারফর্ম্যান্স প্রদর্শনে ব্যর্থই হয়েছে। এরপরি লোকেস রাহুলকে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার আরপি সিং।
লোকেশ রাহুল যেভাবে এবার খেলছেন, তা দেখার পর মুখ খুলতে বাধ্য হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিং। তাঁর এবারের আইঅপিএলে লোকেশ রাহুল যেন বাড়তি চাপের মধ্যে রয়েছেন। অন্তত তাঁর খেলা দেখে নাকি তেমনটাইউ মনে হচ্ছে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। সেখানেও কিন্তু বড় রানের ইনিংস কেলতে পারেননি তিনি। সেইসঙ্গে এবার লোকেশ রাহুলের স্ট্রাইকেরেট নিয়েও নানান কতাবার্তা শুরু হতে আরম্ভ করেছে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩২ বলে ৩৯ রান করেছিলেন কেএল রাহুল
গতবারের আইপিএলে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেটার হিসাবে গতবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। সেইসহ্গে লোকেশ রাহুলের ব্যাটে দেখা গিয়েছিল জোড়া সেঞ্চুরীও। ওপেনিংয়ে সবসময়ই বেশ আক্রমণাত্মক পারফর্ম্যান্স করতেই দেখা গিয়েছে লোকেশ রাহুলকে। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেটও ছিল দেখার মতো। কিন্তু এবারের আইপিএলে সেই ছবি দেখা যাচ্ছে না। শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৩৯ রানি করতে পেরেছিলেন লোকেশ রাহুল। এমনটা দেখার পর থেকেই তার ওপর চাপ রয়েছে বলে মনে করছেন প্রাক্তন এই ভারতীয় দলের ক্রিকেটার।
এই প্রসঙ্গে আরপি সি্ং জানিয়েছেন, “লোকেশ রাহুল কখনোই এমন ভাবে খেলার সঙ্গে অভ্যস্ত নন। তিনি সবসময়ই ভাল স্ট্রাইকরেট রেখে খেলার ব্যপারে অভ্যস্ত। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে আক্রমণাকত্মক ক্রিকেট খেলার পাশাপাশি তাঁর ব্যাট থেকে একের পর এক দুরন্ত শটই দেখা গিয়েছে বারবার। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে তিনি খানিকটা চাপের মধ্যেই যেন রয়েছেন”।
সম্প্রতি ভারতীয় দলের হয়েও লোকেশ রাহুলের পারফর্ম্যান্স খুব একটা ভাল ছিল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এবারের আইপিএলের মঞ্চে তাঁর দিকেই সকলের বিশেষ নজর ছিল। সেখানে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অবশ্য অর্ধশতরান পেয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু পরের ম্যাচেই সেই ধারা ধরে রাখতে পারেননি তিনি্। একইসঙ্গে এবারের আইপিএলে তাঁর স্ট্রাইকরেটও যে খুব একটা ভাল রয়েছে তেমনটা নয়।