এনসিএ-তে উইকেট কিপিংয়ের প্রস্তুতিতে লোকেশ রাহুল

KL Rahul
KL Rahul. (Photo Source: Instagram)

ভারতীয় দলে ফেরার মরিয়া চেষ্টা শুরু করেছেন লোকেশ রাহুল। আইপিঅএলের সময় থেকেই মাঠের বাইরে রয়েছেন লোকেশ রাহুল। যদিও শোনাযাচ্ছে যে সবকিছু ঠিকঠাক চললে আসন্ন এশিয়া কাপেই নাকি ভারতীয় দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার। অন্তত  শুক্রবার লোকেশ রাহুলের প্রস্তুতি তো অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। এনসিএ-তে এই মুহূর্তে রিহ্যাব সেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল। এনসিএ-তে  কয়েকদিন আগেই ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার উইকেট কিপারের গ্লাভস হাতেও স্বমহিমায় দেখা গেল এই তারকা ক্রিকেটারকে।

দেশের জার্সিতে ফেরার আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে  নারাজ ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দেশের জার্সিতে ফিরলে তাঁর ওপরই যে ভারতীয় দলের উইকেটকিপিংয়ে্র দায়িত্ব বর্তাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে এার নিজের রিফ্লেক্সের ওপর বিশেষ জোর দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। এনসিএ-তে জোর কদমে চলছে লোকেশ রাহুলের উইকেট কিপিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত তিনি। আর সেই ছবি যে সকলের স্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।

আইপিএলের মাঝপথ থেকেই  মাঠের বাইরে রয়েছেন লোকেশ রাহুল

এবারের আইপিএল চলাকালীনই কুঁচকিতে চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আর তাতেই কার্যত সমস্যা বেড়েছিল ভারতীয় দলের অন্দরে। সেই ম্যাচে চোট পাওয়ার পর সআর মাঠেনামতে পারেননি লোকেশ রাহুল। ফিল্ডিং করার সময়ি বাউন্ডারি লাইনে বল বাঁচাতে গিয়েচোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন লোকেশ রাহুল। সেই ম্যাচেপ্যাড ও গ্লাভস পরে তৈরি তাকলেও শেষপর্যন্ত মাঠে নামতে পারেননি লোকেশ রহুল।সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। কয়েকদিন আগে শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চেও নামতে পারেননি তিনি।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলছে ভারতীয় দলের। যদিও সেই দলেও নেই লোকেশ রাহুল। এনসিএ-তে জোরকোদমে প্রস্তুতি্ চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। বেশ কয়েকদিন আগে থেকে নেট সেশনও শুরু হয়ে গিয়েছে তাঁর। সেই থেকেই এই তারকা ক্রিকেটারের ভারতীয় দলে ফেরা নিয়ে একটা জল্পনা সুরু হয়ে গিয়েছিল। এবার তাঁর উইকেট কিপিং প্রস্তুতির একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসেছে।

এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন লোকেশ রাহুল। ৩০ অহস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ভারতীয় দল নামবে ২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে। শেষপর্যন্ত লোকেশ রাহুলকে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp