দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে সহ-অধিনায়ক নির্বাচিত হলেন কেএল রাহুল
সদ্য-নিযুক্ত সহ-অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে টেস্ট সিরিজের বাইরে
আপডেট করা - Dec 18, 2021 2:28 pm

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন টেস্টের সিরিজ থেকে রোহিত শর্মা ছিটকে যাওয়ার পর ভারতের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন কেএল রাহুল। বিসিসিআই রোহিতকে বিরাট কোহলির সহকারী হিসাবে নামকরণ করেছিল। দীর্ঘ দিন ধরে অজিঙ্কা রাহানে তাঁর ফর্মের কারণে ভুগছিলেন। সেই রাহানের জায়গাতেই রোহিতকে নতুন সহ-অধিনায়ক করা হয়েছিল।
বিসিসিআইয়ের একটি সূত্র ১৮ই ডিসেম্বর নিশ্চিত করেছে যে রাহুল টেস্ট সিরিজে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন
“হ্যাঁ, রোহিত অনুপস্থিত থাকলে, কেএল রাহুল সহ-অধিনায়ক হবেন,” সূত্রটি বলেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সোমবার নিশ্চিত করেছে যে রোহিত শর্মা হ্যামস্ট্রিং সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন।
“টিম ইন্ডিয়ার টেস্ট সহ-অধিনায়ক রোহিত শর্মা গতকাল মুম্বাইতে অনুশীলনের সময় বাঁদিকের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন,” বিসিসিআই একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন। প্রিয়াঙ্ক পাঞ্চাল রোহিত শর্মার পরিবর্তে টেস্ট স্কোয়াডে আসবেন।
গুজরাটের ব্যাটার পাঞ্চাল ১০০টি প্রথম-শ্রেণীর ম্যাচে ২৪টি সেঞ্চুরি এবং ২৫টি হাফ সেঞ্চুরিসহ ৪৫.৫২-এর গড়ে ৭০১১ রান করেছেন। তিনি ব্লুমফন্টেইনে তিনটি অনানুষ্ঠানিক টেস্টের সিরিজে ভারতীয় ‘এ’ দলের একজন অংশ ছিলেন। তিনি প্রথম টেস্টে চার রানের জন্য তাঁর সেঞ্চুরি মিস করেন। দ্বিতীয় টেস্টে তাঁর স্কোর ২৪ এবং ০। তৃতীয় টেস্টে সুযোগ পাননি তিনি।
রোহিত ছাড়া আরও বেশ কিছু ক্রিকেটারকে পাবে না ভারত। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ওপেনার শুবমান গিল এবং স্পিনার অক্ষর প্যাটেলকে ছাড়াই ভারত দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়ে গেছে। প্রত্যেকেই চোট সমস্যার জন্য দল থেকে ছিটকে গেছেন। স্কোয়াডের সব সদস্যদের নিয়ে ভারতীয় দল ১৬ই ডিসেম্বর জোহানেসবার্গে নেমেছে।
প্রথম টেস্ট, যেটি বক্সিং ডে টেস্টে অন্তর্গত, সেটি হবে ২৬-৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নে। এরপর দ্বিতীয় টেস্ট ৩-৭ জানুয়ারি জোহানেসবার্গে এবং তৃতীয় ও শেষ টেস্ট হবে ১১-১৫ জানুয়ারি কেপটাউনে। তারপর আছে ওডিআই সিরিজ। এই সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হবে না এবং একটি স্বতন্ত্র দ্বিপাক্ষিক ইভেন্ট হিসাবে খেলা হবে। ১৯শে জানুয়ারিতে পার্লে শুরু হবে সিরিজটি। পার্লেই দ্বিতীয় ওয়ানডেটিও আয়োজন করা হবে ২১শে জানুয়ারি। ২৩শে জানুয়ারি কেপটাউনে শেষ ওয়ানডে।