অনুশীলনে হাতে চোট লোকেশ রাহুলের, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত তারকা ব্যাটার
আপডেট করা - Dec 21, 2022 3:59 pm

সময়টা যেন সত্যিই ভাল যাচ্ছে না ভারতীয় দলের। বাংলাদেশ সফরে চোট আঘাতে জেরবার ভারতীয় শিবির। কয়েকদিন আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন নভদীপ সাইনি। এবার দ্বিতীয় টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন অধিনায়ক লোকেশ রাহুল। আগামী ২২ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের প্রস্তুতিতেই হাতে চোট পেয়েছেন এই সিরিজে ভারপ্রাপ্ত ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। আর তাতেই চিন্তার ভাঁজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে। শোনাযাচ্ছে দ্বিতীয় টেস্টে নাকি অনিশ্চিত লোকেশ রাহল।
বুধবার প্রস্তুতির সময়ই হাতে চোট পেয়েছেন লোকেশ রাহুল। এদিন নেট প্রস্তুতির সময় থ্রো ডাউন অনুশীলন করাচ্ছিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। সেই সময়ই একটি বল লোকেশ রাহুলে হাতে আঘাত করে। চোট কতটা গুরুতর তা অবশ্য এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু তাঁর চোট দেখতে সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসেন দলের ফিজিওরা। আর এই চিত্রেই কিন্তু বেশ চিন্তা বাড়ছে সকলের।
রোহিত শর্মার পরিবর্তে টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্বে লোকেশ রাহুল
বাংলাদেশ সফরে একের পর এক চোট আঘাত পেয়েই চলেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। একদিনের সিরিজ শরু হওয়ার আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তারকা পেসার মহম্মদ সামি। এরপর একদিনের সিরিজে খেলতে পারেননি ঋষভ পন্থও। একদিনের সিরিজ চলাকালীনই আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। একদিনের সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। এরপর টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের অধিনায়ক এখন লোকেশ রাহুল।
লোকেশ রাহুলের নেতৃত্বে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয়টেস্ট জিতে এখন সিরিজ হোয়াইট ওয়াশ করাই প্রধান লক্ষ্য ভারতীয় দলের। কিন্তু সেই ম্যাচে নামার আগেই লোকেশ রাহুলের চোট চিন্তা বাড়াচ্ছে ভারতীয় দলের অন্দরে। অনুুশীলন শেষে সেই চোট প্রসঙ্গেই মুখ খুলেছেন বিক্রম রাঠোর। তিনি জানিয়েছেন, “তাঁর চোট দেখে খুব একটা গুরুতর বলে মন হচ্ছে না। আশা করছি শীঘ্রই তিনি সুস্থ হয়ে যাবে। চিকিত্সকদের তত্ত্বাবধানে এখন রয়েছেন তিনি। আমরা আশাবাদী যে তিনি সুস্থ হয়ে উঠবেন”।
একদিনের সিরকিজ হারলেও, টেস্ট কার্যত পকেটে পুরেছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ড্র করতে পারলেই ভারতীয় দল সিরিজ পটেকে পুরবে। যদিও টিম ইন্ডিয়ার লক্ষ্য অবশ্য ২-০ সিরিজ জয়। বিশ্ব টেস্ট ্চযাম্পিয়নশিপের ফাইনালের পথ প্রশস্ত করেই এমন লক্ষ্য ভারতীয় দলের। সেখানেই লোকেশ রাহুলের মতো ক্রিকেটারের অনিশ্চিত হয়ে পড়াটা চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।
হাতে যদিও এখন বেশ খানিকটা সময় রয়েছে। লোকেশ রাহুল একান্তই সুস্থ না হয়ে উঠতে পারলে, তাঁরক পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন চেতেশ্বর পূজারা।