আইপিএলের মঞ্চে ইতিহাস লোকেশ রাহুলের, ভেঙে দিলেন সচিন, সেওয়াগের রেকর্ড

KL Rahul and Quinton de Kock
KL Rahul and Quinton de Kock. (Photo Source: IPL/BCCI)

আইপিএল কেরিয়ারে শততম ম্যাচ। মাইলস্টোন ম্যাচের মঞ্চে শতরান গড়ে তাকে আরও স্মরণীয় করে রাখলেন লোকেশ রাহুল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ একটা ইনিংস খেলে একগুচ্ছ রেকর্ড গড়েই এদিন মাঠ ছাড়লেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। তাঁর হাত থেকে এদিন দেখা গেল চার ও ছয়ের বন্যা। প্রতিপক্ষ বোলারদের একা হাতে শেষ করে দিলেন লোকেশ রাহুল। ১০৩ রানের ইনিংস খেলার পরই টপকে গেেন সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেওয়াগদের।

এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। সেখানেই মুম্বইয়ের ডাগআউটে বসে ছিলেন মাস্টার ব্লাস্টার। তাঁর সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন লোকেশ রাহুল। আইপিএলের মঞ্চে তিনিই এখন দ্বিতীয় অধিনায়ক যাঁর ঝুলিতে রয়েছে জোড়া শতরান। তাঁর আগে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলের বহু ম্যাচ এখনও বাকি রয়েছে। সেখানে বিরাট কোহলিকে লোকেশ রাহুল ছাপিয়ে যেতে পারেন কিনা, সে তো সময়ই বলবে। তবে এদিন  ব্রেবোর্ণ স্টেডিয়াম শুধুই রাহুল ময়।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় এদিন লখনউ সুপার জায়ান্টস। আর প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিলেন লোকেশ রাহুল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় রান করতে যেন মরিয়া ছিলেন তিনি। আর লোকেশ রাহুলের সেই প্রতিজ্ঞার বাধা হয়ে মুম্বইয়ের কোনও বোলারই দাঁড়াতে পারেননি। তাঁর ব্যাট থেকে এদিন ব্রেবোর্ণে গ্যালারীতে গিয়েছে ৫টি ওভার বাউন্ডারি। আর তিনি বাউন্ডারি হাকিয়েছেন ৯টি। মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের মেরুদন্ড ভাঙার জন্য তিনিই এদিন যথেষ্ট ছিলেন।

৫৬ বলে  আইপিএলের কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীটা পেয়ে যান লোকেশ রাহুল। আ সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে সচিন তেন্ডুলকরকে টপকে যান তিনি। এতদিন পর্যন্ত আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ এবং অ্যাডাম গিলক্রিস্টদের একটি করেই শতরান ছিল। সেখানেই সচিন তেন্ডুলকরের সামনে দাঁড়িয়েই তাঁর রেকর্ড ভেঙে দিলেন লোকেশ রাহুল।

শুধু তাই নয় আইপিএলের মঞ্চে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ১০০তম ম্যাচে সেঞ্চুরী করার ইতিহাস গড়লেন। এর আগে কোনও ক্রিকেটারেরই আইপিএলে এই রেকর্ড নেই। টাইমাল মিলসের বলে সেঞ্চুরী করার সঙ্গেই সেই রেকর্ডের মালিক হয়ে যান রোহিত শর্মা। আর সেইসঙ্গে অরেঞ্জ ক্যাপের দৌড়েও যে ঢুকে পড়েছেন তিনি তাও বলার অপেক্ষা রাখে না।

আইপিএলের মঞ্চে শততম ম্যাচে সর্বোচ্চ রান

লোকেশ রাহুল – ১০৩

ফাফ ডুপ্লেসি – ৮৬

ডেভিড ওয়ার্নার – ৬৯

মুরলী বিজয় – ৫৯

গতবারের আইপিএলে পঞ্জাব কিংসের অধিনা.ক ছিলেন লোকেশ রাহুল। এবার অবশ্য দল বদলিয়েছে তাঁর। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন তিনি। দলকে জয়ের রাস্তায় আগেই ফিরিয়েছেন। অপেক্ষা ছিল তাঁর ব্যাট থেকে একটা বড় ইনিংসের। সেটাই এবার এল। তাও আবার পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই।

close whatsapp