সুস্থ রয়েছেন আন্দ্রে রাসেল, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁকে নিয়ে আশাবাদী নাইট শিবির

Andre Russell
Andre Russell. ( Photo Source: Twitter )

ঘরের মাঠে শেষ ম্যাচে সানরািজার্স হায়দরাাদের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে হাড্ডহাড্ডি লড়াই হলেও শেষপর্যন্ত হার মানতেই হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। একইসঙ্গে আরেকটা বিষয় নিেয়েও উদ্বেগ দেখা দিয়েছিল এই ম্যাচের পর থেকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই চোট পেয়েছিলেন আন্দ্রে রাসেল। ২.১ ওভার বোলিং করেই মাঠ ছাড়তে হয়েছিল  এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারকে। যদিও ব্যাট হাতে নেমেছিলেন তিনি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আন্দ্রে রাসেলের খেলা নিয়ে শুরু হয়েছিল একটা জল্পনা।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কিনা  এই নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। অবশেষে নাইট রাইডার্স শিবির সূত্রেই খানিকটা স্বস্তির খবর এসেছে।  কলকাতা নাইট রাইডার্স শিবির সূত্রে জানানো হয়েছে যে আন্দ্রে রাসেল একেবারে সুস্থ রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে মাঠে ছাড়তে হলেও তা গুরুতর কিছু একটা নয়। গরম কিংবা ডিহাইড্রেশনের জন্যই তাঁর পায়ে সেই সমস্যা দেখা গিয়েছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার জন্য যে তিনি প্রস্তুত রয়েছেন তা কার্যত কলকাতা নাইট রাইডার্স শিবির থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পেশীতে চোট পেয়েছিলেন আন্দ্রে রাসেল

এই মরসুমে এখমও পর্যন্ত আন্দ্রে রাসেলকে ব্যাট হাতে তাঁর বিধ্বংলী ফর্মে দেখা যায়নি।  সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতে তিনটি উইকেট তুলে নিতে পারলেও, ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থই হয়েছেন তিনি। শেষ ম্যাচেও দশ রানের গন্ডী টপকাতে পারেননি আন্দ্রে রাসেল। এই তারকা ব্যাট চললে যে কলকাতা নাইঠ রাইডার্স আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। রবিবার দুপুরেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামচে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেও আন্দ্রে রাসেলের খেলা নিয়ে সকলে বেশ আশাবাদীই রয়েছেন।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে দুটো ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততে পারলে ফের প্রথম চারের মধ্যে  উঠে আসবে কলকাতা নাইট রাইডার্স। যদিও সেই পথটা যে অনেকটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার কেকেআরের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন  রিঙ্কু সিং, নীতিশ রানারা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও যে তারা কলকাতা নাইট রাইডার্স শিবিরকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলাই বাহুল্য।

পরিসংখ্যানের বিচারে অবশ্য  মুম্বই ইন্ডিয়ান্সের থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার রাতেই মুম্বইয়ে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স শিবির। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।

close whatsapp