২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল, গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত

IPL trophy
IPL trophy. (Photo Source: Twitter)

আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে আগেই। শুধু অপেক্ষা ছিল আইপিএল শুরু হওয়ার দিন ঘোষণার হওয়ার। আগামী ২৬ মার্চ থেকেই শুরু হতে চলেছে ১৫ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন। এরকইসঙ্গে তিনটি ভেন্যুতেই যে হবে আইপিএলের প্রতিটি ম্যাচ সাও এদিন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় আইপিএল গভর্নিং কাউনম্সিল ও বোর্ড কর্তারা। এখন সুধুই আইপিএলের সূচী প্রকাশ হওয়ার অপেক্ষা।

দীর্ঘ দুবছর পর দেশের মাটিতে ফিরেছে আইপিএল। আট দলের পরিবর্তে এবারের আইপিএল হবে দশ দল নিয়ে। কিন্তু করোনার হানা পিছু ছাড়ছে না গোটা দেশের। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের দেখা মেলায় ফের ঘরের মাটিতে আইপিএল হওয়া নিয়ে দেখা দিয়েছিল সংশয়।যদিও এবার ঘরের মাঠে আইপিএল আয়োজন করতে মরিয়া ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। একেবারেই যদি সম্ভব না হয় তবেই বিদেশের কথা ভাবা হবে বলে জানানো হয়েছিল তাদের তরফে।

সেই থেকেই শোনাযাচ্ছিল একটি গুঞ্জন। প্রতিটি আলাদা আলাদা ভেন্যুতে নয়, আইপিএলের ম্যাচ এবার হতে পারে একটি শহরে অথবা দুটো শহরে। এমন পরিস্থিতিতে বোর্ড কর্তাদেরও পছন্দে ছিল মুম্বইই। যেহেতু মুম্বইয়ে মাঠের সংখ্যা অন্যান্য রাজ্য সংস্থাগুলোর থেকে বেশী, তাই এগিয়ে ছিল তারাই। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল সকলে। আর বৃহস্পতিবারই এই সিদ্ধান্ত সরকারী শিলমোহর দেয় আইপিএল গভর্নিং কাউন্সিল।

আদামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল

মুম্বই ও পুণেতে হবে এবারের আইপিএলের ম্যাচ। আর সেখানে সিংহভাগ ম্যাচই হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ৫৫টি ম্যাচ হবে ওয়াংখেড়েতে। বাকি ম্যাচ হবে ডি ওয়াই পটেল স্টেডিয়াম ও ব্রোবোর্ণ স্টেডিয়ামে। আর প্রথমে ২৭ মার্চ ঠিক থাকলেও, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। শোনাযাচ্ছে আইপিএলের মঞ্চেই নাকি ফের মাঠে ফিরতে চলেছে দর্শক।

মুম্বই, পুণে এই দুই শহরে এবারের আইপিএল, ওয়াংখেড়েতে ৫৫টি ম্যাচ

রপ্রথমে ২৭ মার্চ ঠিক থাকলেও, পরের দিকে সম্প্রচারকারী সংস্থা বোর্ডের কাছে ২৬ মার্চ থেকে আইপিএল শুরুর করার আবেদন জানায়। কারণ আইপিএলের প্রথম তিনটি ম্যাচই উইকেন্ডে চাইছে তারা। শনিবার ও রবিবার পেলে সম্প্রচারকারী সংস্থার খানিকটা সুবিধা হবে বলেই এমন আবেদন করা হয়েছিল। আর সেই সমস্ত কিছু ভেবেই ২৬ মার্চ থেকে আইপিএল শুরু করার সিদ্ধান্ত আইপিএল গভর্নিং কাউন্সিলের।

অন্যদিকে একইমাঠে আইপিএল করার ভাবনা করোনার সংক্রমণ এড়ানোর জন্যই। গতবার বায়ো বাবল ভাঙার ফলে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। এবার আর তেমনকিছু চাইছে না বোর্ড। দিন ঘোষণা হয়ে গিয়েছে। আইপিএলের উদ্বোধনী ম্যাচে কোন দুই দল মুখোমুখি হয় সেটাই এখন দেখার।

close whatsapp