অশ্বিন তাঁর রেকর্ড ভেঙেছেন জানার পর খুশি কপিল দেব, অশ্বিনের ৫০০ উইকেট দেখতে চান তিনি

Kapil Dev
Kapil Dev. (Photo by Simon Hofmann/Getty Images for Laureus)

কপিল দেবের রেকর্ড ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিন। মোহালী টেস্টে অশ্বিনের সেই কীর্তি দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় তারকা কপিল দেব। এতদিন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির ছিল কপিল দেবের। রবিবার সেটাই ভেঙে দিয়েছেন অশ্বিন। নিজের জায়গা চলে যাওয়ার এতটুকু দুঃখ নেই করিল দেবের মধ্যে। বরং তাঁর রেকর্ড অশ্বিন ভেঙেছে দেখেই খুশি হয়েছটেন তিনি। সময় পেলে অশ্বিন এই রেকর্ড আরও আগেই ভাঙতে পারতেন বলেও মনে করেন তিনি।

মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট তিনদিনেই জিতে নিয়েছে ভারতীয় দল। আর তার নেপথ্য কারিগড় রবীন্দ্র জাদেজার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও। ব্যাট হাতে জাদেজার সঙ্গে ১৩০ রানের পার্টনারশিপ যেমন করেছেন। তেমনই বল হাতে দুই ইনিংসেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। প্রথম ইনিংসে অশ্বিন পেয়েছিলেন ২ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে তাণর শ্কার ৪ উইকেট।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দ্বিকীয় উইকেট নেওয়ার পরই কপিল দেবের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন অশ্বিন। গরকার ছিল আর একটা উইকেট। মদ্যাহ্নভোজের পর আরও একটি তুলেই কপিল দেবের সেই রেকর্ড টপকে যান অশ্বিন। ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। আর অশ্বিনের এই সাফল্য দেখেই কিংবদন্তী কপিল দেব।

অশ্বিন তাঁর রেকর্ড ভাঙায় খুশি প্রাক্তন কিংবদন্তী কপিল দেব

মিড ডে-তে দেওয়া ক সাক্ষাতকার এই প্রসঙ্গে কপিল দেব জািয়েছেন, “এটা সত্যিই একটা অসাধারণ পাওয়া। বিশেষকরে এমন একজন ক্রিকেটারের এই রেকর্ড গড়েছেন, যিনি সত্যিই বেশী সুযোগ পাননি। এই ৪৩৪টি উইকেটের মাইলস্টোন হয়ত অশ্বিন আরও আগেই টপকে যেতে পারতেন। আর আমি কতদিনই বা এই জায়গা ঘরে রাখব। আমাপ সময় তো পেড়িয়ে গিয়েছে”।

এছাড়াও কপিল দেব আরও জানিয়েছেন, “অশ্বিন সত্যিই অসাধারণ ক্রিকেটার। একইসঙ্গে খুব বুদ্ধিমান স্পিনারও তিনি। এখন তাঁর লক্ষ্য হওয়া উচিত্ ৫০০টি উইকেট। আর আমি নিশ্চিত যে তিনি সেটিই করবেন”।

শ্রীলঙ্কার তারকা ব্যাটার চরিথ আসালঙ্কাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। আর সেইসঙ্গেই নিজের মুকুটে তুলে নেন সেই বহু কাঙ্খিত মূল্যবান পালক। কপিল দেবের ৪৩৪টি উইঅকেটেক রেকর্ড ভেঙে ৪৩৫টি উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান অশ্বিন। আর তা দেখেই আপ্লুত সকলে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে দুই উইকেট নিয়েই থামতে হয়েছিল তাঁকে। সেই ইনিংসে সকলে শুধুউ দেখেছিল রবীন্দ্র জাদেজার বোলিং তান্ডব। দ্বিতীয় ইনিংসেও অবশ্য সেই দাপট অব্যহত। তবে অশ্বিনও এদিন নিজের মেজাজেই ছিলেন। দ্বিতীয় ইনিংসেও দুই উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। ভারতের জার্সিতে ৪০০ উইকেটের ক্লাবে অশ্বিন এখন চতুর্থ সদস্য।

২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে অভিষেক হয় রবিচন্দ্রন অশ্বিনের। সেই ম্যাচ থেকেই নজ কাড়া পারফরম্যান্স তাঁর। মাত্র ৮৫টা ম্যাচ খেলেই ৪৩৫টি উইকেট শিকার করলেন অশ্বিন। যদিও কুম্বলে টপকে ভারতের সর্বোচ্চ উইকেট নেওয়ার লক্ষ্যে রবিচন্দ্রন অশ্বিনকে এখনও অনেকটা পথ হাঁটতে হবে। শুধু বোলিংই নয়, ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স রয়েছে এই তারকা বোলারের। ৪৩৫ টি উইকেটের পাশাপাশি অশ্বিনের ঝুলিতে রয়েছে পাঁচটি শতরান। একইসঙ্গে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তাঁর রয়েছে ২৯০৫ রান।

 

 

close whatsapp