বিরাট কোহলির অনুপস্থিতিতে ব্যাকআপ ক্রিকেটার হিসাবে শ্রেয়সকে বাছলেন সঞ্জয় বাঙ্গার

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo by Pankaj Nangia/Getty Images)

বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলে তাঁর ব্যাকআপ ক্রিকোটার কে হতে পারেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচের পর সেই ক্রিকেটারকেই বেছে নিলেন প্রাক্তন বারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। বিরাটের অনুপস্থিতিতে তাঁর ব্যাক ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে খেলতে পারেন শ্রেয়স আইয়ার। তিনিই যে সেই জায়গায় যোগ্য তাও বলতে দ্বিধা করেননি ভারতীয় দলের প্রাক্তন এই তারকা ক্রিকেটার। ভারতীয় টিম ম্যানেজমেন্টও কী তেমনই ভাবছেন। যদিও তা তো সময়ই বলবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার। সেই সিরিজে ক্যারিবিয়ান বাহিনীকে হোয়াইট ওয়াশ করেছিল ভারত। সেখান থেকেই শ্রেয়স আইয়ারের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছিলেন রোহিত শর্মা। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারকে খেলানোর ক্ষেত্রে এক বিশেষ কথা শোনা গিয়েছিল ভারত অধিনায়কের মুখে। অল রাউন্ডার হলেই মি়ল অর্ডারে জায়গা মিলবে।

আর রোহিত শর্মার সেই কথা ঘিরে কম জল্পনা হয়নি। শ্রেয়স আইয়ারের ভবিষ্যত নিয়েও অনেকে নানান কথা বার্তা বলতে শুরু করে দিয়েছিলেন। যদিও শ্রীলঙ্কা সিরিজেই ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার। তাও আবার প্রথম ম্যাচেই তাঁকে খেলানো হয়েছে তন নম্বর পজিশনে। শোনাযাচ্ছে এই সিরিজে সেই জায়গাতেই খেলবেন শ্রেয়স আইয়ার।

বিরাট কোহলির অনুপস্থিতিতে তাঁর ব্যাকআপ ক্রিকেটার হিসাবে শ্রেয়সকেই পছন্দ সঞ্জয় বাঙ্গারের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্য়াচের আগেই বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও নেই তিনি। আর তাঁর ব্য়াটিং পজিশনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছেন শ্রেয়স আইয়ার। আর তা দেখেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের এই মত। তিনি মনে করেন বিরাটের ব্যাকআপ ক্রিকেটার হিসাবেই শ্রেয়স আইয়ারকে তৈরি করা উচিত্।

ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলে সঞ্জয় বাঙ্গার জানান, “ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ ক্রমশই শক্তিশালী হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি শ্রেয়স আইয়ারকে ক্রমাগত তিন নম্বর পজিশনে খেলানো হচ্ছে। বিরাট কোহলি যদি কোনও ম্যাচে চেট পাওয়ার জন্য না থাকেন, সেই জায়গায় শ্রেয়সকে খেলানো যেতেই পারে। আমার মনে হয় শ্রেয়স আইয়ারের জন্য তিন নম্বর পজিশনটা একেবারে ঠিকঠাক”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন শ্রেয়স আইয়ার। ২৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ার। তাঁর আক্রমণাক্মক ইনিংস দেখে ইতিমধ্যেই আপ্লুত সকলে। শ্রেয়স আইয়ারকে নিয়ে ফের শুরু হয়ে গিয়েছে আলোচনা। সেখানে বাঙ্গারের এই মতামত। তবে কী সত্যিই শ্রেয়স আইয়ারকে বিরাট কোহলির ব্যাক আপ ক্রিকেটার হিসাবে ভাবা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলে। জল্পনা তুঙ্গে।

close whatsapp