শততম টেস্টেও সেঞ্চুরী অধরা, মাইলস্টোন নিয়ে চিন্তিত নন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

শততম ম্যাচে সকলের প্রত্যাসা ছিল বিরাট কোহলির ব্যাট থেকে শতরান দেখার। কিন্তু তা হয়নি। কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে শুরুটা ভাল করলেও ৪৫ রানেই থামতে হয়েছে কিং কোহলিকে। আর তাতেই হতাশ প্রাক্তন ক্রিকেটার থেকে বিরাট ভক্তরা। যদিও বিরাট কোহলি কিন্তু হতাশ হননি। বরং সেই সময় দাঁড়িয়ে তিনি যে পার্টনারশিপটা করতে পেরেছিলেন তাতেই বেশ সন্তুষ্ট তিনি। বাইরে সকলে আলোচনা করলেও, মাইলস্টোন নিয়ে একেবারেই চিন্তিত নন বিরাট কোহলি।

২০১৯ সাল থেকে বিরাট কোহলির ব্যাটে টেস্ট ক্রিকেটে কোনও শতরান নেই। আর তা নিয়ে কথাবার্তাও বেশ শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচে নামার আগেও সেই এরকই কথাবার্তা চলছিল বিভিন্ন মহলে। কেরিয়ারের ৭৩ তম শতরানটা কী পাবেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটের ২৮তম শতরান হত তাঁর। কিন্তু বিরাট সেই প্রত্যাশা পূরকণ করতে পারেননি।

বরং শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন মধ্যাহ্নভোজের পরই ফিরে গিয়েছেন। যদিও সেই সময় তাঁর পারফরম্যান্সটা এদিন ম্যাচের মোর ঘোরানোর জন্য যথেষ্ট ছিল। কেরিয়ারের শততম টেস্টে ৪৫ রানেই মাঠ ছাড়তে হয়েছে বিরাট কোহলিকে। যা নিয়ে হতাশার সুর অনেকের মুখেই শোনা গিয়েছে। অনেক প্রাক্তনই বিরাট কোহলির ব্যাট থেকে শতরান দেখতে চেয়েছিলেন কিন্তু পাননি। প্রশ্ন উঠতে শুরু করেছে কবে কাটবে বিরাট কোহলির সেঞ্চুরীর খরা।

শতরান হাতছাড়া হলেও, মাইলস্টোন নিয়ে ভাবছেন না বিরাট কোহলি

প্রথম দিনের শেষে এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন খোদ বিরাট কোহলিই। আর সেই উত্তর সকলকে তিনি নিজেই দিয়ে গিয়েছেন। বিরাট জানিয়েছেন, “সঠিক দিকে এগোনোর পথে, এই মূহূর্তে মাইলস্টোন গড়া নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। এই নিয়ে কথাবার্তা বাইরে চলতই থাকবে। কিছুক্ষেত্রে সকলেই মাইলস্টোন নিয়ে একটু বেশীই ভাবতে ভালবাসে। আমি সেসব নিয়ে চিন্তা করি না। বরং আমার কাছে আজকে সেই সময়ের আমাদের ৯০ রানের পার্টনারশিপটা অনেক বেশী গুরুত্বপূর্ণ”।

২০২০ সাল থেকে এখন পর্যন্ত বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে করেছেন ৮০৫ রান। বিরাট কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে যেটা হয়ত একেবারেই মাননসই নয়। মাত্র ৬টি অর্ধশতরান করতে পেরেছেন তিনি। আর ২০১৯ সাল থেকেই তো বিরাট কোহলির ব্যাটে শতরানের দেখা নেই। মোহালীতে কেরিয়ারের শততম টেস্ট ম্যাচে নেমেছিলেন বিরাট কোহলি। কিন্তু সেখানেও শতরান পেতে ব্যর্থ হয়েছেন তিনি। যদিও বিরাট কোহলি কিন্তু এসব নিয়ে ভাবতে একেবারেই নারাজ।

কিন্তু সত্যিই কী বিরাট ভাবছেন না। নাকি চাপ কাটানোর জন্যই এমন কথা বলছেন। হয়ত শতরানের অপেক্ষাতে তিনিও রয়েছেন। শুধুই এখন সময়ের অপেক্ষা।

close whatsapp