“নিজের সুবিধার জন্য ব্যবহার করব” – নন-স্ট্রাইকার প্রান্তে রান আউটের বিষয়ে অকপট মন্তব্য অশ্বিনের

অশ্বিন বলেছেন, "আপনি এটি করতে চান বা করতে না চান - দুটোই ঠিক আছে"

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by Albert Perez – ICC/ICC via Getty Images)

ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আবারও নন-স্ট্রাইকার প্রান্তে রান আউটের বিষয়ে তাঁর অকপট মতামত তুলে ধরেছেন। এই ধরণটি প্রয়োগ করে যখন কাউকে আউট করা হয়েছে, তখনই তা লাইমলাইট দখল করেছে। অশ্বিন সব সময়ই নন-স্ট্রাইকারের প্রান্তে রান আউটের সমর্থক কারণ এটি ক্রিকেটের আইন অনুসারে বৈধ। তিনি জস বাটলারের বিরুদ্ধে আইপিএল ২০১৯-এ এমন একটি ডিসমিসাল সম্পাদন করেছিলেন।

ইতিমধ্যে, বিশ্বজুড়ে বেশ কয়েকজন ক্রিকেটার এমনভাবে আউট করার পদ্ধতির সমালোচনা করেছেন এবং এটিকে স্পিরিট অফ ক্রিকেটের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। কেউ কেউ দাবি করেছেন যে ম্যাচের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতেও এমন কাজ তাঁরা করবেন না। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের শেষ সুপার ১২ ম্যাচের আগে অশ্বিনকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এবং এটি নিয়ে খুব বেশি হট্টগোল না করে তিনি খুব চতুর উত্তর দিয়েছেন।

“আমি এতে কোন সমস্যা দেখি না” – রান আউটের প্রসঙ্গে অশ্বিনের মন্তব্য

“সত্যি বলতে, আমিও এমনভাবে আউট হতে চাই না। কিন্তু যেহেতু আমি এভাবে আউট হওয়া পছন্দ করি না তার মানে এই নয় যে আমি এভাবে আউট হতে পারব না। কেউই আউট হওয়া পছন্দ করে না। আমি বোল্ড, রান আউট, এলবিডব্লিউ বা ক্যাচ – কোনভাবেই আউট হওয়া পছন্দ করি ন। একইভাবে, আমি নন-স্ট্রাইকারের প্রান্তে রান আউট হতে চাই না। যেহেতু এটি আউট হওয়ার একটি প্রকার এবং এটি আইনি, তাই আমি এতে কোন সমস্যা দেখি না,” জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অশ্বিন বলেছেন।

“এটা নিয়ে প্রচুর তর্ক রয়েছে। অন্য যে কোনও কিছুর মতো যখন কিছু নতুন ঘটে, তখন সেটাকে কেন্দ্র করে পরস্পরবিরোধী চিন্তাধারার লোক থাকবে। আপনি এটি করতে চান বা করতে না চান – দুটোই ঠিক আছে,” তিনি যোগ করেছেন।

অশ্বিন এটা জেনে খুশি হয়েছিলেন যে কিছু খেলোয়াড় বা দল দাবি করেছে যে তারা এমনভাবে রান আউট করবে না। অভিজ্ঞ স্পিনার জানিয়েছেন যে তিনি বিষয়টিকে নিজের সুবিধা হিসাবে নেবেন।

“এটা জেনে ভালো লাগে যে তারা এটা করবে না কারণ শেষ মুহূর্তে দৌড়নো যাবে এবং অপেক্ষাও করা যাবে। তাই যারা বলছে তারা এভাবে আউট করবে না, একজন ক্রিকেটার হিসাবে আমি সেটকে নিজের সুবিধার জন্য ব্যবহার করব,” ৩৬ বছর বয়সী বলেছিলেন।

close whatsapp