“জস দ্য বস”, বাটলারের দ্বিতীয় শতরান ঘিরে টুইটার জুড়ে উচ্ছ্বাস
আপডেট করা - Apr 18, 2022 10:06 pm

আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচেই শুধু রান পাননি তিনি। এরপর থেকেই জস বাটলার রয়েছেন তাঁর চেনা মেজাজেই। রাজস্থান রয়্যালসের হয়ে বিধ্বংসী মেজাজে রয়েছেন ব্রিটিশ তারকা ব্যাটার জস বাটলার। আইপিএলে মাত্র ছ ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যেই জোড়া শতরানের মালিক জস বাটলার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও এদিন ভয়ঙ্কর ফর্মে ছিলেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। যার ১০৩ রানে ভর করেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের পাহাড়ে রাজস্থান রয়্যালস।
আইপিএল এখনও পর্যন্ত মাঝ পথেও যায়নি। তারমাঝেই দুটি শতরানের মালিক হয়ে গিয়েছেন জস বাটলার। এদিন ডি ওয়াই পটেল স্টেডিয়ামে ফের একবা দেখা গে বাটলার ঝড়। আর তাতেই দিশাহারা কলকাতা নাইট রাইডার্স বোলাররা। ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন জস বাটলার। শুরু থেকেই প্যাট কামিন্স, উমেশ যাদব এবং শিবম মাভিদের ওপর নির্মম অত্যাচার চালান এই তারকা ক্রিকেটার। আর জস বাটলারের সেই পারফরম্যান্স দেখেই টুইটার জুড়ে উচ্ছ্বাসের ঢল নেমেছে।
What a player. That was some innings! #JosButtler. Best opening batter in T20 cricket.
— Harsha Bhogle (@bhogleharsha) April 18, 2022
Don’t know what to like @josbuttler more for – The lovely nature and mannerisms or the polar opposite batting skills. Just a wonderful guy doing incredible things. #KKRvsRR
— Jatin Sapru (@jatinsapru) April 18, 2022
Jos Buttler tonight 😄 #RRvsKKR #IPL2022 pic.twitter.com/Gsg9onJATi
— Wasim Jaffer (@WasimJaffer14) April 18, 2022
If you do it once, you're great.
If you do it twice, you're Jos Buttler. 💗 pic.twitter.com/2Yb1EJtqrA— Rajasthan Royals (@rajasthanroyals) April 18, 2022
Second century in #IPL2022
JOS BUTTLER – #BEAST pic.twitter.com/ZwABDQcYDC
— CricTracker (@Cricketracker) April 18, 2022
Scoring a hundred in IPL would be considered a great achievement to score 2 in a single season still with majority of games to go is incredible! I think even a 3rd is possible the way #josbuttler is going about in the middle! #KKRvsRR
— Kris Srikkanth (@KrisSrikkanth) April 18, 2022
সোশ্যাল সাইট জুড়ে জস বাটলারের নামই এখন বদলে গিয়েছে। সকলে তাঁকে জস দ্য বস নামেই এখন ডাকতে শুরু করেছে। হবে নাই বা কেন, আইপিএলের মঞ্চে এবার তিনিই প্রথম ক্রিকেটার যিনি প্রথম ৩০০ রানের গন্ডী টপকালেন। শুধু তাই নয় সকলে যখন অর্ধশতরানের হিসাব করছেন, সেই সময় জস বাটলার আইপিলের মঞ্চে দুটো সেঞ্চুরি হয়ে গেল।
18th April 2008: Brendon McCullum – 158 (73).
18th April 2022: Jos Buttler – 103 (61).
– Jos Buttler makes the 14th anniversary of IPL a memorable one. pic.twitter.com/is7hQX9XNB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 18, 2022
https://twitter.com/KP24/status/1516069276838289409
Absolute joke of a player @josbuttler 😍
Who’d be a bowler eh 🤯 #IPL2022— Chris Woakes (@chriswoakes) April 18, 2022
Most runs across 7 consecutive IPL innings:
499 – Jos Buttler in 2021, 22
497 – Jos Buttler in 2018, 19
486 – Virat Kohli in 2016#IPL2022 #RRvKKR— Kausthub Gudipati (@kaustats) April 18, 2022
https://twitter.com/MichaelVaughan/status/1516078537102577677
https://twitter.com/kingashu1008/status/1516074297684496384
Different Leauge @josbuttler BOSS 🔥🔥 #IPL2022
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 18, 2022
এদিন টস জিতে কলকাতা নাইট রাইডার্স প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আর সেটাই বোধহয় শ্রেয়স আইয়ারের সবচেয়ে বড় ভুল ছিল। ম্যাচের প্রথম ওভারটুকু বাদ দিলে, বাকি সময়টুকু এদিনের মাঠে শুধুই বাটলার শো দেখা গিয়েছে। ১৬.৪ ওভার পর্যন্ত এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে চলে জস বাটলার ঝড়। আর তাতেই ধরাশায়ী কেকেআর বোলাররা।
৬১ বলে ১০৩ রানের ইনিংস কেলেন এদিন জস বাটলার। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে শুধুই চার ও ছক্কা। বাটলারের ব্যাট থেকে এদিন এসেছে ৯টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি। বাউন্ডারি থেকেই জস বাটলার করেছেন ৬৬ রান। আর তাতেই নাইটদের বোলিং ইউনিটকে কার্যত ভেঙে গুড়িয়ে দিয়ে গিয়েছেন।