জসপ্রীত বুমরাহ ফিরলেই ভারতীয় বোলিংয়ের চেহারা বদলে যাবে, মনে করছেন সঞ্জয় বাঙ্গার

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter/BCCI)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রান করেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। বোলারদের ব্যর্থতায় ২০৮ রান করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি ভারতীয় দল। জসপ্রীত বুমরার প্রথম একাদশে ফেরার পরই পরিস্থিতি বদলাতে শুরু করবে বলে মনে করছেন সঞ্জয় বাঙ্গার। প্রথম ম্যাচে জসপর্রীত বুমরাহকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিল বারতীয়টিম ম্যানেজমেন্ট। ভারতীয় বোলিংকে শক্তিশালী করতে জসপ্রীত বুমরার ভারতীয় দলে ফেরার অপেক্ষাতেই রয়েছেন সঞ্জয় বাঙ্গার।

এশিয়া কাপের আগেই পুরনো চোটের সমস্যার জেরে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।  এশিয়া কাপের মঞ্চে জসপ্রীত বুমরার অনুপস্থিতি প্রতিটি ম্যাচেই যথেষ্ট ভালভাবে বোঝা গিয়েছে। ভুবমেশ্বর কুমার, আভেশ খানরা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন প্রতিটি ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বদলায়নি সেই পরিস্থিতিটা। জসপ্রীত বুমরাহ চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেও, অস্ট্রলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামানো হয়নি তাঁকে। সেই ম্যাচেও ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেলরা কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ছিলেন না জসপ্রীত বুমরাহ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে বারত করেছিল ২০৮ রানষ টি টোয়েন্টি ফর্ম্যাটে ম্যাচজেতার জন্য যে এই রান যথেষ্টতা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেখানেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেবল এবং যুজবেন্দ্র চাহালরা। চার ওভারে একাই ভুবনেশ্বর রুনার দিয়েছিলেন ৫২ রান। হর্ষল পটেলেরও ঝুলি ছিল ফাঁকা। এই মুহূর্তে ভারতীয় দলে জসপ্রীত বুমরার প্রত্যাবর্তনই ভা্রতের বোলিংকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সঢঞ্জয় বাঙ্গার।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি দলে ফেরার পরই ভারতের বোলিং ইউনিটকে একটা অন্যমাত্রা প্রদান করবেন। এই মুহূর্তে জসপ্রীত বুনমরাহ তাঁর ফর্মের একেবারে শীর্ষে রয়েছেন। ইয়র্কারকে একেবারে দক্ষভাবে কাজে লাগানোর ক্ষমতা রয়েছে এই জসপ্রীত বুমরার এবং সেই ইয়র্কারই ক্রমাগতভাবে দেওয়ার দক্ষতাও রয়েছে তাঁর। এথাড়া মিডল ওভারে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে জসপ্রীত বুমরার। এই তারকা বোলারের সেই দক্ষতাটাই কিন্তু চিন্তা বাড়িয়েছে ব্যাটারদের।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদধে জসপ্রীত বুমরাহকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁকে আরও একটু বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ নেওয়া হয়েছিল। কিন্তু দলের বাকি বোলাররা চূড়়ান্ত ব্যর্থ হয়েছিলেন। সবকিছু ঠিকঠাক চললে যে দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ, তা বলার অপেক্ষা রাখে না।

টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই তাদেরকে দেখে নিতে চাইছে সকলে।

close whatsapp