অশ্বিন-জাদেজার হাত ধরেই ভারতের জয় নিশ্চিত হওয়ার ব্যপারে আশাবাদী হরভজন সিং
আপডেট করা - Feb 11, 2023 1:07 pm

নাগপুর টেস্ট জয়ে ভারতীয় দলের প্রধান দুই অস্ত্র হতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিনের আগেই এমন ভবিষ্যদ্বানী করেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তাঁর নাগপুরের পিচে তৃতীয় দিন এই দুই স্পিনারের হাত ধরেই যে অ্স্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জয় কার্যত পাকা করে ফেলবে ভারতীয় দল, তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিন থেকেই ভারতীয় েদলের স্পিনারদের দপট দেখার মতো রয়েছে। আর সেই পারফরম্যান্স দেখার পরই এমন মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েও বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। রবীন্দ্র জাদেজা এব রবিচন্দ্রন অশ্বিনের ধাক্কাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বিশ্বের এক নম্বর দলের ব্যাটিং লাইনআপ। আর তাতেই আপ্লুত হয়েছেন হরভজন সিং। প্রথম ইনিংসে দুই ভারতীয় স্পিনার মিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আট উইকেট শিকার করেছেন। তৃতীয় দিন এই দুই বোলারের দাপট দেখা যাবে বলেই আশাবাদী হরভজন সিং।
প্রথম ইনিংসে অশ্বিন ও জাদেজা মিলিয়ে আট উইকেট তুলে নিয়েছিলেন
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনই পাঁচ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বড রানের সমস্ত াসা শেষ করে দিয়েছিলেন জাড্ডু। তাঁর সঙ্গেই যোগ্য সঙ্গত দিয়ে একাই তুন উইকেট তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। আর তাতেই তৃতীয় দিনও কিন্তু বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন এই দুই বোলার। অস্ট্রেলিয়ার প্রথম দুই উইকেট তারাই তুলে নিয়েছিলেন।
এই প্রসঙ্গেই নিজস্ব ইউটিউব চ্যানেলে হরভজন সিং জানিয়েছেন, “আমার মনে হয় রবিচন্দ্রন অশ্বিন এই ইনিংসে সর্বোচ্চ উইকেট নিতে পারবেন। সেইসঙ্গে জাদেজাও উইকেট তুলে নেবেন। ভারতের হয়ে এই দুই স্পিনারই সমস্ত কাজ সম্পূর্ণ করে দেবেন। অস্ট্রেলিয়া শিবিরে বাঁহাতি ব্যাটারের সংক্যা বেশী। সেজন্য নতুন বলে অশ্বিনই শুরু করবেন। আমার মনে হয় এই দুই স্পিনারই ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় হয়ে উঠবেন”।
শুধুমাত্র বল হাতে নয়, ব্যাট হাতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। রোহিত শর্মা আউট হএওয়ার পর ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আর তাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন জাদেজা।