অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই নেই জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থ

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo by Ashley Vlotman/Gallo Images)

চোট সারিয়ে দলে ফিরলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি তেই ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাহ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমন টি টোয়েন্টিতে নেমেছিল ভারতীয় দল। সেখানেই অস্ট্রেলিয়ার অধিনায়কের কাছে টস হেরেছেন রোহিত শর্মা। প্রথমে ব্যটিংয়ের সুযোগ পেয়েছেন রোহিত শর্মা।  সেই সময়ই জসপ্রীত বুমরার কথা জানিয়েছেন তিনি। প্রথম ম্যাচে জসপ্রীত বুমরাহকে প্রথম একাদশে না রেখেই ভারতীয় দল ঘোষণা করেছেন তিনি। আর তাতেই যেন খানিকটা জল্পনা শুরু হয়ে গিয়েছে।

যদিও জসপ্রীত বুমরার না খেলার কারণটাও অবশ্য জানিয়ে দিয়েছেন তিনি। চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেও, এদিনের ম্যাচে নামার জন্য নাকি পুরোপুরি ফিট ছিলেন না  জসপ্রীত বুমরাহ। আর সেই কারণেই তাঁকে নিয়ে বিশেষ ঝুঁকে নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার জসপ্রীত বুমরাহকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তবে পরের ম্যাচ থেকেই ভারতীয় দলে ফিরতে চলেছেন বিরাট জসপ্রীত বুমরাহ।

পুরোপুরি সুস্থ নন বলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই জসপ্রীত বুমরাহ

অন্যদিকে একইসঙ্গে এই ম্যাচে ঋষভ পন্থকেও না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার হিসাবে রাখা হয়েছে দীনেশ কার্তিককে। এবারের এশিয়া কাপ শুরু হওয়ার আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেই থেকেই ভারতীয় দলের হয়ে তাঁর খেলা ঘিরে দেখা দিয়েছিল সংশয়। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই জসপ্রীত বুমরাহকে নিয়ে এশিয়া কাপে বিশেষ ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়ডেই ভারতীয় দলে ফিরেছেন তিনি। একইসঙ্গে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও রাখা হয়েছিল তাঁকে। কিন্তু এখনও পর্যন্ত জসপ্রীত বুমরাহ সেভাবে ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। সেজন্যই বোধহয় এদিনের ম্যাচে তাঁকে না খেলানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  পরবর্তী ম্যাচ থেকেই ভারতীয় দলে ফিরতে পারেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে কিন্তু ঋষভ পন্থের পরিবর্তে দীনেশ কার্তিকের ওপরই ভরসা রাখা হয়েছে।

অক্টোবরেই শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে নমার আগে ভারতীয়দলের সামনে এই ছটি ম্যাচই এখন কম্বিনেশন গড়ে নেওয়ার সুযোগ। মহ্গলবার থেকেই সেই কাজটা শুরু করে দিয়েছে ভারতীয় দল। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

close whatsapp