“আমার বয়সী কারোর তুলনায় আমি বেশ ফিট” – জাতীয় দলে আবার সুযোগ পেয়ে খুশি উমেশ যাদব

মহম্মদ শামির পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেয়েছেন উমেশ

Umesh Yadav
Umesh Yadav. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

অভিজ্ঞ পেসার উমেশ যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য মহম্মদ শামির পরিবর্ত হিসেবে ভারতীয় টি-২০ স্কোয়াডে ফিরে এসেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া উমেশ খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বেশী সুযোগ পাননি। তিনি তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র ৭টি টি-টোয়েন্টি খেলেছেন এবং ৯ উইকেট নিয়েছেন। যদিও, সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১৬৩ ম্যাচে ১৬৬ উইকেট আছে তাঁর।

অভিজ্ঞ পেসারের কলকাতা নাইট রাইডার্সের সাথে একটি স্মরণীয় আইপিএল ২০২২ ছিল যেখানে তিনি ৭.০৬ ইকোনমি রেটে ১২ ম্যাচে ১৬ উইকেট দাবি করেছিলেন। তিনি পাওয়ারপ্লেতে বিশেষ নজর কেড়েছিলেন। নির্বাচকরা তাঁকে সরাসরি টি-টোয়েন্টি দলে না ডাকলেও অবশেষে তিনি সুযোগ পেয়েছেন।

২০১৯-এর ফেব্রুয়ারিতে উমেশ শেষবার একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তিনি আবারও সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তিনি মনে করেন যে তাঁর বয়সের তুলনায় তিনি বেশ ফিট এবং সাম্প্রতিক সময়ে ভালো বোলিং করছেন।

“আমি মনে করি যে আমার বয়সী কারোর তুলনায় আমি বেশ ফিট এবং আমি ভালো বোলিংও করছি। দেশের জন্য নির্বাচিত হতে পেরে ভালো লাগছে, আমি যখনই সুযোগ পাই তখনই অবদান রাখার অপেক্ষায় থাকি,” সাংবাদিক বিমল কুমারের সাথে একটি সাক্ষাৎকারে উমেশ বলেছেন।

উমেশ সম্প্রতি ইংলিশ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন যেখানে তিনি রয়্যাল লন্ডন ওয়ান-ডে ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন এবং তারপরে তিনি ভারতে ফিরে আসেন। তিনি ৭টি লিস্ট এ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন। ৩৪ বছর বয়সী এই পেসার বলেছেন যে মিডলসেক্সের প্রস্তাবে তিনি ভাগ্যবান হয়েছিলেন কারণ এর ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পেরেছিলেন এমন এক সময়ে যখন ভারতে খুব বেশী ক্রিকেট হচ্ছিল না।

আমি অফ-সিজনে কেবলই আরাম করছিলাম না: উমেশ যাদব

“আপনি বলতে পারেন যে আমি ভাগ্যবান, কারণ বৃষ্টির কারণে ভারতে বেশী ম্যাচ হয়নি, তাই মিডলসেক্সের অফার পেয়ে ভাগ্যবান হয়েছি। আমি জানতাম যে শুধুমাত্র অনুশীলন করে গেলে এবং কোন ম্যাচ না খেললে কিছুই হবে না। আপনি যখন খেলেন, আপনার শরীর সেই পরিবেশে থাকে, আপনার পেশী আলগা থাকে এবং আপনি আরও চটপটে থাকেন। আমি আমার কাউন্টির দিন উপভোগ করছিলাম, ইংল্যান্ডের আবহাওয়া ভালো,” তিনি যোগ করেছেন।

কেকেআর-এর সাথে তাঁর আইপিএল ২০২২ অভিযান সম্পর্কে কথা বলতে গিয়ে উমেশ বলেছেন যে তিনি যখন গত মরসুমে বল করেছিলেন তখন বোঝা যাচ্ছিল যে অফ-সিজনে তিনি নিজের বোলিং নিয়ে পরিশ্রম করেছিলেন।

“আইপিএল ২০২০-তে আরসিবি-র হয়ে খেলার পর আমি কোনও সাদা বলের ক্রিকেট খেলিনি। আমি ভালো করছিলাম, ভালো অনুশীলন করছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আমি নেটে কেমন করছিলাম তা কেউ জানত না। আইপিএল ২০২২-এ কেকেআর-এর সাথে সুযোগ পেয়ে আমি কতটা ভালো করছি তা সবাই দেখতে পেয়েছিল। লোকেরা বুঝতে পেরেছিল যে আমি অফ-সিজনে কেবলই আরাম করছি না,” উমেশ বলেছেন।

close whatsapp