জসপ্রীত বুমরাহকে নিয়ে এখনই হাল ছাড়তে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়

Jasprit-Bumrah
Jasprit-Bumrah. ( Photo Source: Twitter)

দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হওয়ার দিনই পিঠের সমস্যার মাঠে নামতে পারেননি জসপ্রীত বুমরাহ। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা টি টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকেই আরম্ভ হয়েছিল জসপ্রীত বুমরার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে নতুন জল্পনা। শোনাযাচ্ছিল তিনি নাকি এবারের বিশ্বকাপেও নামতে পারবেন না। আর এটা ভারতীয়ক্রিকেট ভক্তদের কাছে একটা দুঃসংবাদ তা বলার অপেক্ষা রাখে না। তার মাঝেই যেন খানিকটা আশার আলো দেখালেন খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

নানান জল্পনা চললেও, জসপ্রীত বুমরাহ যে এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাননি, সেই কথাই কার্যত স্পষ্ট করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও জসপ্রীত বুমরাহকে নিয়ে জল্পনাটা কিন্তু এতটুকুও কমেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি চলাকালীনই পুরনো পিঠের সমস্যা শুরু হয়েছে জসপ্রীত বুমরার। আর তাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।

এই চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ

এই চোট সারিয়ে কতটা তাড়াতাড়ি তিনি সেরে উঠবেন সেই ব্যপারে অবশ্য এখনই তেমনকিছু জানা যায়নি। এরপরই শুরু হয়ে গিয়েছিল তার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন জল্পনা। শোনাযাচ্ছিল সেখানেই নাকি এবার নামতে পারবেন না জসপ্রীত বুমরাহ। তাঁর জায়গায় নতুন ক্রিকেটারকে দলে নেওয়ার কথাও শোনাযাচ্ছিল বিভিন্ন মহলে। আর সেই পরিস্থিতিতেই এবার ময়দানে নামলেন বোর্ড সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যে এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাননি তা স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সভাপতি।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহ এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাননি”। আর বোর্ড সভাপতির মুখ থেকে এই কথা শুন্ যে সকলেই যথেষ্ট খুশি হয়েছে তা বলার অপেক্ষা নেই। এই মুহূর্তে তাঁর চোট সারিয়ে তোলারই চেষ্টা চলছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই যে চূু়াড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে তাও যথেষ্ট পরিষ্কার।

এবারের এশিয়া কাপের আগে এই পিঠের চোটের সমস্যাতেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আর তাঁর দলে না থাকাটা যে কতটা বড় সমস্যার তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর জায়গায় এসেছেন মহম্মদ সিরাজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরার দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp