পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভয়হীন ক্রিকেট খেলার কথাই অক্ষর পটেলের মুখে

Axar Patel
Axar Patel. (Photo Source: BCCI)

পাকিস্তান, নেদারল্যান্জসের পর এবার ভারতীয়দলের সামনে দক্ষিণ আফ্রিকা। গতম্যাচেই দুর্ধর্ষ পারপরম্যান্স প্রদর্শন করেছে প্রোটিয়ারা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা শিবিরেরই রাইলি রসো প্রথম সেঞ্চুরী করেছেন। এই ম্যাচ জিততে পারলেই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তাটা কার্যত পাকা করে ফেলবে ভারত। কিন্তুপ্রতিপক্ষও যে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তাও বেশ ভালভাবেই জানা রয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগেই দলের ক্রিকেটারদের মূলমন্ত্র প্রকাশ্যে আনলেন অক্ষর পটেল।

সামনে যত কঠিন প্রতিপক্ষই থাকুক না কেন, টিম ইন্ডিয়ার মূলমন্ত্র এখন একটাই। ভয়হীন ক্রিকেট খেলাই এূারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র। প্রতিপক্ষ শিবিরে যেমন কুইন্টন ডিকক, রাইলি রসোদের মতো ক্রিকেটাররা রয়েছেন। তেমনই রয়েছেন কাগিসো রাবাডা, অ্যানরিখ নর্কিয়াদের মতো ক্রিকেটাররা। তাতে অবশ্য ভারতীয় দল একেবারেই ভয় পাচ্ছে না। বরং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভয়হীন ক্রিকেট খেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন।

পার্থে জিততে পারলেই সেমিফাইনাল কার্যত পাকা ভারতীয় দলের

প্রোটিয়াদের বিরুদ্ধে পার্থের পিচেখেলতে নামবে টিম ইন্ডিয়া। এই পিচ যে সবসময়ই পেসারদের বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে প্রতিপক্ষ শিবিরে রয়েছেন কাগিসো রাবাডার মতো তারকা বোলার। তারা যে পার্থের পিচকে পুরোপুরি কাজে লাগাতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও ভারতীয় দলের ক্রিকেটাররাও তাদের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছেন। বিশেষ করে অর্শদীপ, ভুবনেশ্বর কুমারদের নিয়ে যথেষ্ট আশাবাদী আক্ষর পটেল।

এই প্রসঙ্গে ম্যাচের আগের দিন তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও আমাদের সাধারণত ভয়হীন ক্রিকেটই খেলতে হবে। সেখানে আমরা কাগিসো রাবাডা এবং অ্যানরিখ নর্তজেদের নিয়ে একেবারেই ভয় পাচ্ছি না। আমাদের দলেও রয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং মহম্মদ সামি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভাল পারফরম্যান্স দেখিয়েছি। সেটাই ধরে রাখতে চাই আমরা।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার বহু আগেই অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। পার্থেই ভারতীয় দলের ক্রিকেটাররা প্রথম শিবির তৈরি করেছিলেন। সেখানেই চলেছিল টিম ইন্ডিয়ার চূড়ান্ত প্রস্তুতি। সেখানে জোড়া প্রস্তুতিম্যাচও খেলেছিল ভারতীয় দল। এবার সেখানেই নামতে চলেছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ অবশ্যই দক্ষিণ আফ্রিকা। সেই পিচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে ভয়হীন ক্রিকেট খেলার কথাই ঘুরছে ভারতীয় দলের মাথায়।

close whatsapp