শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে বদল না করারই ইঙ্গিত মিচেল মার্শের
আপডেট করা - Oct 24, 2022 6:11 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা এবার একেবারেই ভালবাবে করতে পারেনি অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়নও তারা। কিন্তু সেই অস্ট্রেলিয়াই ঘরের মাঠে প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে বিরাট ব্যবধানে হেরে গিয়েছিল। প্রথম ম্যাচেই ৮৯ রানে হেরে বেশ ব্যাকফুটে চলে গিয়েছে তারা। এবার তাদের সামনে রয়েছে শ্রীলঙ্কা। পরের রাউন্ডের রাস্তা খোলা রাখতে হলে সেই ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। সেই ম্যাচেও যে নিউ জিল্যান্ড ম্যাচের প্রথম একাদশই অস্ট্রেলিয়া বজায় রাখতে চলেছে, তেমনই ইঙ্গিত দিয়েছেন মিচেল মার্শ।
ঘরের মাঠে প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়া। বল হাতে যেমন স্টার্ক, কামিন্সরা নিউ জিল্যান্ডের ব্যাটারদের আকটাতে পারেনি। তেমনই ব্যাট হাতেও কউই বোলারদের বিরুদ্ধে তারা জ্বলে উঠতে পারেনি। তাতেই শেষ হয়ে গিয়েছিল সবকিছু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রানের লক্ষ্য দিয়েছিল নিউ জিল্যান্ড। সেই ম্যাচে ১১১ রানেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদধেই যে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরেছিল অস্ট্রেলিয়া
সেই ম্যাচ শুরু হওয়ার আগে আরম্ভ হয়েছিল অস্ট্রেলিা দল নিয়েনানান জল্পনা। শোনাযাচ্ছিল দ্বিতীয় ম্যাচে নামার আেগে নাকি দলও পরিবর্তন করতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া যে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই রাস্তায় হাঁটবে না, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন মিচল মার্শ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তারা যে প্রথম একাদশ নামিয়েছিল সেই দলই ধরে রাখতে চলেছে তারা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে মিচেল মার্শ জানেিয়েছেন, “আমার যতটুকু যা মনে হচ্ছে তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধেও বোধহয় আমরা এই প্রথম একাদশই বজায় রাখতে চলেছি। এই ধরণের প্রতিযোগিতার নিয়ম এমনটাই যে এখানে যদি একটা ম্যাচ তুমি হার, সেক্ষেত্রে দেওয়ালে পিঠ লেগে যাওয়ার মতোই অবস্থা হয়। এই মুহূর্তে আমরা খুব ভালভাবেই জানি যে আমাদের সামনে কী অপেক্ষা করছে”।
এই ম্যাচে নামার আগে বোলিং বিভাগের দিকে যেমন চোখ রয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের, তেমনই চোখ রয়েছে তাদের ব্যাটিং বিভাগের দিকেও। অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। ধারেভারে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও, এই মুহূর্তে শ্রীলঙ্কাকে যে একেবারেই হাল্কাভাবে অস্ট্রেলিয়া নিচ্ছে না তা বেশ স্পষ্ট। প্রথম ম্যাচের সেই দলের ওপরই ভরসা রাখতে চলেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধেই অস্ট্রেলিয়া জয়ের রাস্তায় ফেরে কিনা সেটাই এখন দেখার।