এখনই বুমরাকে ওয়াসিম আক্রম ও মার্শালের সঙ্গে এক আসনে বসাতে নারাজ সঞ্জয় মঞ্জরেকর

Jasprit-Bumrah
Jasprit-Bumrah. ( Photo Source: Twitter)

ইংল্যান্ডের বিরুদ্ধে একদনের সিরিজের প্রথম ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। শুধু সেখানেই নয় টি টেয়েন্টি সিরিজেও জসপ্রীত বুমরাহ ছিলেন তাঁর নিজের ছন্দে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর এখন বুমরার আলোচনা নিয়েই সকলে ব্যস্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৯ রানে ৬ উইকেট নিয়ে একাই শেষ করে দিয়েছিলেন ব্রিটিশদের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে। বুমরার এমন বোলিং দেখার পর থেকেই তাঁর প্রশংসায় সকলে পঞ্চমুথ।

কিন্তু এখনই কী ওয়াসিম আক্রম এবং ম্যালকম মার্শালের মতো তারকাদের সঙ্গে এক তালিকায় জসপ্রী বুমরাহকে রাখা যায়। এমন প্রশ্ন ওঠা মাত্রই তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন প্রাক্তন ভারকীয় তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে জসপ্রীত বুমরাহ অবশ্যই দুর্ধর্ষ পারপরম্যান্স প্রদর্শন করছেন ঠিকই। কিন্তু এখনই ও.াসিম আক্রম এবং ম্যালকম মার্শালদের তালিকায় তাঁর নাম সংযোজন করার সময় হয়নি। দীর্ঘদিন ধরেই এমন পারফরম্যান্স এখন ধরে রাখতে হবে তাঁকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন জসপ্রীত বুমরাহ

২০১৫-১৫ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অভিষেক হয়েছিল জসপ্রীত বুমরার। সেই থেকেই ভারতীয় দলের জার্সিতে নানান সাফল্য এসেছে তাঁর। টেস্ট, টি টোয়েন্টি থেকে একদিনের ফর্ম্যাটে জসপ্কীত বুমরার সাফল্য আকাশছোঁয়া। ভারতের হয়ে প্রতি ফর্ম্যাটেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। কিন্তু এখনই তাঁকে ওয়াসিম আক্রম এবং ম্যালকম মার্শালদের সঙ্গে এক আসনে বসাতে নারাজ প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

এই প্রসহ্গে তিনি জানিয়েছেন, এখনই তাদের আসনে নয়। জসপ্রীত বুমরার মধ্যে সেই দক্ষতা থাকলেও, এখনই ও.াসিম আক্রম ও ম্যালকম মার্শালের জায়গায় তিনি পৌঁছতে পারেননি। এই দুই তারকা ক্রিকেটার দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিস্থিতিতেই নিজের এই পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। আমাদের মতো বিশেষজ্ঞদের সন্তুষ্ট করাটাও যথেষ্ট কঠিন একটা কাজ।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের জয়ের প্রধান কারিগড় ছিলেন জসপ্রীত বুমরাহ। ব্রিটিশদের মাঠেই একদিনের ক্রিকেটে সেরা পারফরম্যান্ দেখিয়েছেন তিনি। মাত্র ১৯ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৬ উইকেট। আর দেখার পর থেকেই বুমরাহকে নিয়ে চলছে নানান আলোচনা। একইসঙ্গে প্রায় চার বছর পর ফের আইসিসির ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছেন জসপ্রীত বুমরাহ।

ইতিমধ্যেই অনেকে তাঁরে ভারতীয় দলের সেরা বোলারও বলতে শুরু করেছেন। কিন্তু সঞ্জয় মঞ্জরেকরের মত কিন্তু ভিন্ন। তাঁর মতে ওয়াসিম আক্রম এূবং ম্যালকম মার্শালের জায়গায় পৌঁছতে এখনও জসপ্রীত বুমরার বেশ কয়েকদিন সময় লাগবে।

close whatsapp