ঋষভ পন্থ এবং জাদেজার প্রতিআক্রমণাত্মক পার্টনারশিপকে সেরা বলছেন এবি ডেভিলিয়র্স
আপডেট করা - Jul 4, 2022 4:29 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে কখনও জেতেনি ভারত। সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে নামার আগে যে মানসিক চাপটা ভারতের অনেকটা বেড়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই পরিস্থিতিতেই ভারতীয় দলের ত্রাতার ভূমিকায় হাজির হয়েছিলেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে তাদের ২২২ রানের পার্টনারশিপের সৌজন্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলতে পেরেছিল টিম ইন্ডিয়া। আর সেই পার্টনারশিপ দেখেই আপ্লুত প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডেভিলিয়র্স।
বাড়িতে ছিলেন না, সেইজন্য ইংল্যান্ড বনাম ভারত টেস্টের সরাসরি সম্প্রচার দেখার সুযোগ হয়নি তাঁর। কিন্তু ছুটির মাঝেই যখন সেই ম্যাচের হাইলাইটসের দিকে চোখ রেখেছেন. সেখানেই ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার সেই পার্টনারশিপ নজর কেড়েছে এই তারকা ক্রিকেটারের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতি আক্রমণাত্মক যে পার্টনারশিপ ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা গড়ে তুলেছিলেন, সেটাই এবি ডেভিলিয়র্সের কাছে সেরা। এখনও পর্যন্ত টস্টে এমন আক্রমণাত্মক পার্টনারশিপ দেখেননি তিনি।
প্রথম ইনিংসে ২২২ রানের পার্টনারশিপ গড়েছিলেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা
বিশ্ব ক্রিকেটের বাইশগজে বিধ্বংসী তারকাদের মধ্যে অন্যতম হলেন ডেভিলিয়র্স। তাবড় তাবড় বোলাররা তাঁর সামনে নাস্তানাবুদ হয়েছেন। সেই এবি ডেভিলিয়র্সই এবূার দরাজ সার্টিফিকেট দিলেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজাকে। প্রথম ইনিংসের সুরুতেই ইংল্যান্ডের বোলিং লাইনআপের সামনে ধসে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। সেই জায়গা থেকেই ম্যাচের হাল ধরেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। তাদের ২২২ রানের পার্টনারশিপেই ঘুরে দাঁড়ায় ভারত।
এই প্রসঙ্গে টুইটারে এবি ডেভিলিয়র্স লেখেন, “বাড়িতে না থাকার দরুন সমস্ত ক্রিকেট ম্যাচই মিস করে গিয়েছি। এখন হাইলাইটস দেখা শেষ করলাম। সেখানেই ঋষভ পন্থ এবংরবীন্দ্র জাদেজার প্রতি আক্রমণাত্মক পার্টনারশিপ দেখলাম। আমার দেখে টেস্ট ক্রিকেটে এটাই সেরা প্রতি আক্রমণাত্মক পার্টনারশিপ”।
ভারতের পাঁচ উইকেট হারানোর পর মাঠে আসেন ঋষভ পন্থ। প্রথম দিনই এজবাস্টনে তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছিল রানের ঝড়। ধীর গতির ব্যাটিং নয়, শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলে প্রথম দিন থামেন ঋষভ পন্থ। কিন্তু রবীন্দ্র জাদেজা তখনও ক্রিজে ছিলেন। দ্বিতীয় দিন স্যার জাদেজার ব্যাট থেকে আসে দ্বিতীয় সেঞ্চুরী। আর তাতেই ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য স্থির হয়ে গিয়েছিল ভারতীয় দলের।
ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার ২২২ রানের পার্টনারশিপটাই সকলকে চমকে দিয়েছিল। তাদের এই পার্টনারশিপ দেখে আপ্লুত প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডেভিলিয়র্সও।