৩৭৫ রান চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রশংসায় ভরালেন ঋষভ ও রবীন্দ্র জাদেজাকে
আপডেট করা - Jul 2, 2022 2:28 pm

ঋষভ পন্থথ ও রবীন্দ্র জাদেজার হাত ধরে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়েছে ভারত। ৯৮ রানের পাঁচ উইকেট খুইয়ে ভারত যখন খাদের কিনারায় চলে গিয়েছিল। সেই সময় এই দুই তারকা ক্রিকেটারের দক্ষ ব্যাটিং পার্টনারশিপে ভর করেই ইংল্যান্ডের বিরুদ্ধে এখন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছি ভারতীয় দল। প্রথম দিনের শেষে ভারতের রান এন ৭ উইকেটে ৩৩৮। কিন্তু টিম ইন্ডিয়ার লক্ষ্যটা কী। তারই আভাস পাওয়া গেল বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে। ৩৭৫ রান চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এজবাস্টনের মাঠে এখনও পর্যন্ত একটিও টেস্টে জেতেনি ভারত। এই মাঠে সাতবার নামলেও, একটি ড্র ছাড়া বাকি সব ম্যাচেই হেরে মাঠ ছাড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টে নেমেছে ভারতীয় দল। এই টেস্ট জিততে কিংবা ড্র করতে পারলেই, সরিজ পকেটে পুরবে ভারতীয় দল। দীর্ঘ ১৫ বছর পর ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে ভারত। আর সেখানেই ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স মুগ্ধ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
প্রথম দিনের শেষে ভারতের রান ৭ উইকেটে ৩৩৮
একসময় ভারতীয় দলের স্কোর ছিল ৫ উইকেটে ৯৮। সেই জায়গা থেকেই রবীন্দ্র জাদেজার সঙ্গে ২২২ রানের পার্টনারশিপ গড়ে তুলে ভারতকে লড়াই করার জায়গায় ফের পৌঁছে দেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের শেষে ভারতীয় দলের রান ৭ উইকেটে ৩৩৮। আর তা দেখেই যেন স্বস্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলে প্রাথমিক লক্ষ্য ৩৭৫ বলেই মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
টুইট করে তিনি জানিয়েছেন, “চাপের মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ একটা ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন তারা। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার পক্ষে এর থেকে ভালকিছু করার সম্ভব ছিল না। দ্বিতীয় দিন চাই ৩৭৫ রান”।
Special exhibition of test match batting under pressure .@RishabhPant17 @imjadeja ..can't get better then this ..get to 375 tmrw ..
— Sourav Ganguly (@SGanguly99) July 1, 2022
ড্র নয় এজবাস্টনের এই টেস্টে জয়ই প্রধান লক্ষ্য ভারতীয় দলের। আর সেই লক্ষ্যেই রাস্তাটা যে ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা গড়ে দিয়ে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। কঠিন সময় ব্যাটিং করতে নেমে ১১১ বলে ১৪৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন ঋষভ পন্থ। মাত্র চার রানের জন্যই টেস্ট কেরিয়ারের প্রথম দেড়শো রান হাতছাড়া হয়েছে পন্থের। যদিও তিনি কিন্তু খুশি। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ১৯টি চার ও চারটি ওভার বাউন্ডারি।
ঋষভ পন্থ ফিরে গেলেও, এখনও ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ঋষভকে মাঠে যোগ্য সঙ্গত দিয়েছেন তিনি। অএ মুহূর্তে ক্রিজে ৮৩ রানের অপরাজিত রয়েছেন তিনি। দ্বিতীয় দিন ভারত সেই লক্ষ্যে পৌঁঠতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।