টি২০ বিশ্বকাপের দলে জায়গা পাকা সূর্যকুমার যাদবের, তাঁর পারফরন্যান্স দেখে মুগ্ধ মাইকেল ভন

Suryakumar Yadav
Suryakumar Yadav. ( Photo Source: BCCI/Twitter )

ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের সুযোগ ভারতের হাতছাড়া হয়েছে ঠিকই। কিন্তু সেই ম্যাচেই ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে সকলের মন জিতে নিয়েছেন সূর্যকুমার যাদব। ব্রিটিশদের ২০১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের তাবড় তাবড় তারকারা যখন ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়েই এক অসাধারণ লড়াই চালিয়েছিলেন সূর্যকুমার যাদব। টি টোয়েন্টি কেরিয়ারে দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরীও করেন তিনি। আরপ তা দেখেই আপ্লুত প্রাক্তন ব্রিটিশ তারকা ক্রিকেটার মাইকেল ভন।

সূর্যকুমার যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে যে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছেন, তা দেখার পর মাইকেল ভ তাঁকে নিয়ে বিরাট ববিষ্যদ্বানী করতেও দ্বিধা করেননি। তাঁর মতে এমন পারফরম্যান্স দেখিয়ে সূর্যকুার যাদব নাকি ইতিমধ্যেই বিশ্বকাপের বিমানের ছাড়পত্র যোগার করে নিয়েছেন। টিম হোটেলেও নাকি ইতিমধ্যে সূর্যকুমার যাদবের নামে ঘর বুক হয়ে গিয়েছেষ ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫ বলে ১১৭ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব।

শুধু মাইকেল ভনই নন, সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত খোদ রোহিত শর্মাও। ম্যাচ শেষে রহিত শর্মার গলাতেও শোনা গিয়েছিল সূর্যকুমার য়াদবকে নিয়ে প্রশংসা। যে সময় সূর্যকুমার যাদব মাঠে এসেছিলেন, ব্রিটিশ বাহিনীর বোলারদের দাপটে তখন ভারতীয় দল অনেকটাই ব্যাকফুটে ছিল। সেখান থেকেই লড়াইটা শুরু করেছিলেন তিনি। এরপর তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছিল সুধুই চার ও ছয়ের বন্যা। যদিও ম্যাচ জেতাতে পারেননি ভারতকে। কিন্তু নটিংহামে সকলের মন জিতে নিয়েছিলেন সূর্যকুমার যাদব।

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি২০-তে সেঞ্চুরী পেয়েছেন সূর্যকুমার যাদব

আর এই তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভন। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “এই পারফরম্যান্স দেখা একটাই কথা বলা যায় যে বিশ্বকাপের জন্য বিমান ও হোটেলের টিকিট বুক করা হয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের। তাঁর ৩৬০ ডিগ্রী শট মারার ক্ষমতা রয়েছেষ তিনি একজন বিশেষ ক্রিকেটার। কব্জির শট খেলার দক্ষতার পাশাপাশি তাঁর রয়েছে শক্তিশালী শট খেলারও দক্ষতা। তাঁর খেলা ইনিংসটা এক বিশেষ ইনিংস”।

সেদিন ইংল্যান্ডের বিরুদ্ধে যখন সূর্যকুমার যাদব ব্যাটিংয়ে এসেছিলেন সেই সময় ভারতের রান ছিল ৩ উইকেটে ৩১। সেই জায়গা থেকেই আক্রমণাত্মক মেজাজে ক্রিকেট খেলা শুরু করেছিলেন সূর্যকুমার। ৫৫ বলে ১১৭ রানের বিধ্বংসী সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর গোটা ইনিংসটা সাজানো ছিল ১৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি।

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরী করেছেন সূর্যকুমার যাদব। শুধু তাই নয় টি টোয়েন্টিতে শ্রেয়স আইয়ারকে নিয়ে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের পার্টনারশিপও গড়েছিলেন তিনি। ১১৯ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন সূর্যকুমার যাদব। এরপর থেকেই সকলের মুখে সূর্যের বন্দনা। এখন শুধুই তাঁর বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার অপেক্ষা।

close whatsapp