ওডিআই বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ওয়ানডেকে প্রস্তুতির জন্য বেছে নিচ্ছেন ম্যাক্সওয়েল

তিন মাসের বেশী ব্যবধানে জাতীয় দলে প্রত্যাবর্তন ম্যাক্সওয়েলের

Glenn Maxwell
Glenn Maxwell. (Photo by Chris Hyde – CA/Cricket Australia via Getty Images)

আক্রমণাত্মক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন যে আগামী কয়েক মাসের ব্যস্ত ক্রিকেট সূচীর কারণে তিনি তাঁর কাজের চাপ বাড়ানোর জন্য সচেতনভাবে চেষ্টা করেছেন। ২০২৩-এর অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপের আগে ৩৪ বছর বয়সী ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে আছেন।

মিচেল মার্শ ও ঝাই রিচার্ডসনের পাশাপাশি চোটজনিত দীর্ঘ বিরতির পরে ভারতের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ১৬ সদস্যের স্কোয়াডে ফিরে এসেছেন ম্যাক্সওয়েল। ভিক্টোরিয়ার খেলোয়াড় ২০২২-এর নভেম্বরে এক পরিচিতের জন্মদিনের পার্টিতে বাঁ পায়ে চোট পেয়েছিলেন এবং তারপর থেকে ২০২৩-এ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন ম্যাক্সওয়েল।

ভারতে আয়োজিত হতে চলা ওডিআই সিরিজটি অস্ট্রেলিয়ার জন্য ২০২৩ বিশ্বকাপে গেমপ্ল্যান তৈরি করার সুযোগ দেবে জানিয়ে ম্যাক্সওয়েল cricket.com.au-কে বলেছেন, “সাড়ে তিন মাস ধরে না খেলার কারণে, আমি একটি সচেতন সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার ক্যালেন্ডারটি ক্রিকেট দিয়ে পূরণ করব বছরের শেষে বিশ্বকাপ অবধি। আমরা ওয়ানডে সিরিজ পেয়েছি, যেটি একটি বড় সিরিজ হতে চলেছে, বিশেষ করে ভারতে বিশ্বকাপের কারণে, এবং আমাদের জন্য কিছু জিনিস চেষ্টা করার এবং কাজ করার এবং আমাদের গেম প্ল্যান প্রস্তুত করার জন্য একটি ভালো সুযোগ হবে … সেইসাথে আইপিএলও আছে।”

আমি মনে করি অস্ট্রেলিয়া অনেক লড়াই দেখিয়েছে: গ্লেন ম্যাক্সওয়েল

ডান-হাতি ব্যাটার এই সপ্তাহে শেফিল্ড শিল্ড ক্রিকেটে ফিরলেও অল্প রানে আউট হন। তিনি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং বিগ ব্যাশ লিগের পুরো মরসুম থেকে বাদ পড়েছিলেন। ভারতের বিরুদ্ধে চলমান চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার পারফর্ম্যান্স সম্পর্কে বলতে গিয়ে ম্যাক্সওয়েল জানিয়েছেন যে সফরকারীরা অনেক কিছু ঠিকঠাক করলেও দুটি টেস্টেই মূল মুহূর্তগুলো দখল করতে ব্যর্থ হয়েছে। ২০১৭-তে অস্ট্রেলিয়ার বিগত ভারত সফরের অংশ থাকা ৩৪ বছর বয়সী আলোচনা করেছেন ভারতে খেলা অত্যন্ত কঠিন।

“আমি মনে করি তারা অনেক লড়াই দেখিয়েছে। আমার মতে একটি সেশন বাদে, তারা সত্যিই অসামান্য ছিল। সেখানে (ভারতে) খেলা খুব কঠিন। এটা খেলার জন্য সহজ জায়গা নয়, আমাদের তুলনায় অনেকটাই ভিন্ন। আমার মনে হয় অল্প কিছু মুহূর্ত বাদে, আমরা লড়াইয়ে ছিলাম। আমরা বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছি এবং তারা অনেক লড়াই দেখিয়েছে। আমার মনে সেটাকেই আরও কিছু সময়ের জন্য ধরে রাখতে হত।”

close whatsapp