শততম টেস্টের নজির বিরাট কোহলির, টেস্ট ক্যাপ তুলে দিয়ে আবেগতাড়িত দ্রাবিড়

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Disney+Hotstar)

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যাত্রাটা সুরু হয়েছিল। শুক্রবার মোহালীতে একটা বৃত্ত সম্পূর্ণ হল বিরাট কোহলির। ভারতের ১২ তম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলার নজির গড়লেন তিনি। করোনা না থাকলে এদিন মাঠে হয়ত জাঁকজমকটা আরও বেশী হত। যদিও কমও খুব একটা হয়নি। মোহালীর গ্যালারীভর্তি দর্শকের সামনে ঐতিহ্যের শততম টেস্ট ক্যাপ বিরাট কোহলির হাতে চুলে দিলেন রাহুল দ্রাবিড়। আর বিরাট যে সামনে আরও মাইলস্টোন গড়বেন, সে ব্যপারেও আশাবাদী  কোচ দ্রাবিড়।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। তারপর এই প্রথমবার ভারতের টেস্ট জার্সি গায়ে মাঠে নামলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এখথন তিনি শুধুই ক্রিকেটার। মোহালীতে কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে নেমেছেন বিরাট কোহলি। যারজন্য এদিন মোহালী জুড়ে বসেছিল চাঁদের হাট।

রাহুল দ্রাবিড়কে দেখেই তাঁর বড় হওয়া। অনুর্ধ্ব-১৫, অনুির্ধ্ব-১৯-এ রাহুল দ্রাবিড়ের সঙ্গে হওয়া প্রতিটা সাক্ষাতের ছবি এখনও বিরাটের কাছে রয়েছে। সেই কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের থেকেই এবার পেলেন কেরিয়ারের শততম টেস্ট ক্যাপ। যা নিয়ে রীতিমত আপ্লুত বিরাট কোহলি। বিরাটের এমন কীর্তিতে মুগ্ধ রাহুল দ্রাবিড়ও। তাই তো শততম টেস্ট ক্যাপ তুলে দিলেও বিরাটের থেকে এখন আরও অনেক মাইলস্টোনের প্রত্যাশায় তিনি।

বিরাটের হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দিলেন রাহুল দ্রাবিড়

বিরাটকে শততম টেস্ট ক্যাপ তুলে দেওয়ার আগে দ্রাবিড় জানান, “এটাই প্রত্যাশিত ছিল। এটা তুমি অর্জন করেছ। আশা করি এটা সবেমাত্র শুরু। এখনও অনেক পথ চলা বাকী। ড্রেসিংরুমেও এই একই কথা বলেছি তোমাকে”।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক বিরাট কোবলির। যদিও সেই শুরুটা খুব একটা ভাল হয়নি তাঁর। কিন্তু বিরাট কোহলি ঘুরে দাঁড়াতেও খুব একটা বেশী সময় নেননি। ২০২২ সালে দাঁড়িয়ে বিরাট এখন ভারতীয় দলের শুধু নয় বিশ্ব ক্রিকেটের সেরা টেস্ট তারকা। টেস্ট ক্রিকেটে এখন বিরাট কোহলির ঝুলিতে রয়ছে ২৭টি শতরান। ৭টি দ্বিশতরান।

বিরাট কোহলির শততম টেস্ট দেখতে যেমন এদিন মোহালীতে চাঁদের হাট বসেছিল। তেমনই বিরাটের মাইলস্টোন ম্যাচ দেখতে উপস্থিত রয়েছেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মা। শততম ক্যাপ তাঁর হাতে ওঠার সময় বিরাটের পাশেই দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী। গ্যালারী থেকেই বিরাটের শততম টেস্টের নজির দেথলেন তাঁর ছোট বেলার কোচ এবং ভাই। এমন আবহে মুগ্ধ বিরাট কোহলিও। শততম টেস্ট ক্যাপ হাতে নেওয়ার সময়ই সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নিজের সাফল্যের ধারা আরও এগিয়ে নিয়ে যাওয়ারই বার্তা তাঁর মুখে।

close whatsapp