“অনেক দিন সময় লাগল” – ৪০০ উইকেট পাওয়ার প্রতীক্ষার অবসান প্রসঙ্গে নাথান লায়ন
মাইলস্টোন অর্জনের অনুভূতি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি তিনি
আপডেট করা - Dec 11, 2021 6:57 pm

অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লায়ন শনিবার ১৭তম বোলার হিসেবে টেস্টে ৪০০ বা তার বেশী সংখ্যক উইকেট নিয়েছেন। গাব্বায় প্রথম অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে ডাউইড মালানকে আউট করার পর তিনি এই মাইলফলকে পৌঁছেছিলেন। ম্যাচের পরে লায়ন স্বীকার করলেন মাইলস্টোন অর্জন করতে অনেক দিন অপেক্ষা করতে হল তাঁকে।
এটি আসতে অনেক সময় লাগল, বলেছেন অজি অফ-স্পিনার
শেন ওয়ার্নের পরে দ্বিতীয় নন-এশীয় স্পিনার হিসেবে লায়ন এই কীর্তি অর্জন করেছেন এবং ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পরে এই অভিজাত তালিকায় যোগদানকারী তৃতীয় অস্ট্রেলিয়ান।
৩৪ বছর বয়সী স্পিনার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩৪ ওভারে ৪/৯১ নিয়েছিলেন। ব্রিসবেনে অ্যাশেজের উদ্বোধনী টেস্টে লায়নের দাপটে অস্ট্রেলিয়া ৯ উইকেটে জিতেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার হ্যান্ডেলে আপলোড করা একটি ভিডিও ক্লিপে লায়ন বলেছেন: “এটি আসতে অনেক সময় লাগল,” তাঁর ৩৯৯তম টেস্ট উইকেট নেওয়ার পরে তাঁর অপেক্ষার (২০৮ ডেলিভারি ও ৩২৬ দিন) প্রসঙ্গে এই কথা বলেছেন।
“ধন্যবাদ। বলতেই হচ্ছে, এটা আসতে অনেক দিন সময় লাগল। এই সাফল্য পাওয়া এবং আজ সকালে এখানে একটি চমৎকার সেশন শুরু করা খুবই ভালো ছিল আমার জন্য। ৪০০ উইকেট পেয়ে খুব ভালো লেগেছে। য়াজ এমন একটা দিন, যেদিন আমার হাত থেকে সব বলই দারুণভাবে বেরিয়েছে। ভাগ্য আমার পক্ষে ছিল না, কিন্তু আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করেন এবং একটি বিশেষ টেস্ট জয়ে অবদান রাখতে পেরে খুব খুশি,” লায়ন বলেছেন।
Nathan Lyon will never forget his 400th Test wicket… but he can't remember what he had for breakfast! #Ashes | @alintaenergy pic.twitter.com/TECSwhqO0s
— cricket.com.au (@cricketcomau) December 11, 2021
মালানের উইকেট পড়তেই ইংল্যান্ড ইনিংসে ধ্বস নামে। ২২৩/২ থেকে ইংল্যান্ড চতুর্থ দিনের প্রথম সেশনেই অল আউট হয়ে যায় ২৯৭ রানে। মালানের পাশাপাশি অলি পোপ, অলি রবিনসন ও মার্ক উডও লায়নের শিকার।
ম্যাচের পর লায়ন বলেন, “সত্যি বলতে এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি এটাকে নিয়ে। কোনো সন্দেহ নেই যে আমি আমার ফোন পাওয়ার পর আমার পরিবার এবং বন্ধুদের কল করব এবং আমার ধারণা তখন সম্ভবত আমি বুঝে উঠতে পারব আমি ঠিক কী করেছি সেই নিয়ে,” ম্যাচের পর লায়ন বলেছিলেন।
“কিন্তু এটা এমন একটা বিষয় যা নিয়ে আমি খুবই গর্বিত, এতে কোনো সন্দেহ নেই। এটা অর্জন করতে অনেক কষ্ট করতে হয়েছে, তবে এটা নিশ্চিত যে সেই কষ্টের ফল পেয়েছি,” তিনি যোগ করেন।
অ্যাডিলেডে দিন-রাতের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর।