শেষ ম্যাচে ওপেনার হিসাবে ঈশান কিষাণ ও রাহুল ত্রিপাঠির দিকে নজর টিম ম্যানেজমেন্টের
আপডেট করা - Dec 9, 2022 9:20 pm

দ্বিতীয় ম্যাচে হারের পরই বাংলাদেশের কাছে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে ভারতীয় দলের। এখন তাদের সামনে সিরিজ হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য। শনিবার একদিনের সিরিজের সেষ ম্যাচে নামছে দুই দল। সেখানেই ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে এখথন দল্পনা তুঙ্গে। গত ম্যাচে রোহিত র্মা নামতে পারেননি। সেই জায়গায় ওপেনিংয়ে শিখর ধওয়ানের সঙ্গে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। যদিও এই ম্যাচে সেই সম্ভাবনা নেই। সেখানেই শিখর ধওয়ানের সঙ্গে ওপেনিংয়ে ভারতীয় দল কাকে সুযোগ দেয় সেদিকেই এখন নজর সকলের।
আঙুলের চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। ইতিমধ্যে দেশে ফিরেও এসেছেন তিনি। বাংলাদেশের বিরিুদ্ধে টেস্ট ম্যাচে তি িন খেলতে পারবেন কিনা তা নিয়েও এখন জল্পনা তুঙ্গে। সেইসঙ্গেই শেষ ্ময়াচে ভারতীয় দলে শিখর ধওয়ানেরক ওপরেনিং পার্টনার নিয়েও শুরু হয়ে গিয়েছে ভাবনা। ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন ঈাশান কিষাণ। একইসঙ্গে এই স্কোয়াডেও রয়েছেন রাহুল ত্রিপাঠির।
স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত সিরিজের একটিও ম্যাচে খেলেননি ঈশান কিষাণ
বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগে এই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এদিন ভারতীয় দলের প্রস্তুতিতেও টিম ম্যানেজমেন্টের নজর ছিল এই দুই ক্রিকেটারের ওপর। এই সিরিজ সুরু হওয়ার আগেই চোট রপেয়ে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। যদিও তাঁর পরিবর্তে ঈশিন কিষাণকে ভারতীয় দলে না খেলারনোরই সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এবার রোহি শর্মাও ছিটকে গিয়েছেন। সেজন্য ওপেনিংয়ে যে নতুন ক্রিকেটারকে খেলাতে হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ম্যাচের আগের দিন প্রস্তুতিতে এই দুই ক্রিকেটারের দিকেই ছিল লোকেশ রাহুল ও রাহুল দ্রাবিড়ের সবচেয়ে বেশী নজর। শেষ ম্যাচে জিতে সিরিজ ২-১ করাই এখন লক্ষ্য ভারতীয় দলের। সেইসঙ্গে রোহিত শর্মার অনুপস্থিতিতে এবার ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন লোকেশ রাহুল। এই একদিনের সিরিজে ভারতীয় দলের হয়ে অন্যতম সফল ব্যাটার তিনি। প্রথম ম্যাচে তাঁর জন্যই ১০০ রানের গন্ডী টপকাতে পেরেছিল ভারতীয় দল। তিনি যে মিডল অর্ডারেই খেলবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।য
এই সিরিজের সুরু থেকেই সকসে ঈশান কিষাণকে সুযোগ দেওয়ার কথা বলতে সুরু করেছিলেন। যদিও এখন পর্যন্ত ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। কিন্তু রোহিত শর্মার অনুপস্থিতিতে ঈশান কিষাণের দিকেই এবার নজর ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে রাহুল ত্রিপাঠিকেও প্রস্তুতিতে দেখেছেন রাহুল দ্রাবিড়ও লোকেশ রাহুল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।