রাজস্থানকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে পঞ্জাব কিংস, দেখে নেওয়া যাক আইপিএলের পয়েন্ট টেবিল
আপডেট করা - Apr 6, 2023 12:11 am

গতবারের আইপিএলে লিগ পর্ব টপকাতে পারেনি পঞ্জাব কিংস। কিন্তু এবারের আইপিএলে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে শিখর ধওয়ানের পঞ্জাব কিংস। পরপর দুই ম্যাচেই দুরন্ত জয় তুলে আইপিএলের লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল পঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন বরসাপাড়া স্টেডিয়ামে নেমেছিল পঞ্জাব কিংস। কিন্তু দুর্ধর্ষ রাজস্থান রয়্যালসের দৌড় এদিন থামিয়ে দিল পঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়ে পাঁচ নম্বর থেকে সরাসরি দুই নম্বর স্থানে উঠে এল পঞ্জাব কিংস। দিন যত এগোচ্ছে এই পয়েন্টের খেলাতে ক্রমশই দেখাচ্ছে তমকের পর চমক।
আইপিএলের ম়ঞ্চে দুই দলই একটি করে ম্যাচ জিতে মাঠে নেমেছিল। পঞ্জাব কিংসকে হারাতে পারলে লিগ টেবিলের শীর্ষস্থানের হাতছানি ছিল রাজস্থান রয়্যালসের সামনে। লড়াইটা দজুই দলের মধ্যেই হাড্ডহাড্ডি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত বাজিমাত করেছিল পঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসকে হারিয়ে তাদের জায়গা দখল করল শিখর ধওয়ানের পঞ্জাব কিংস। আর সেই সাফল্যের পিছনে যে পঞ্জাব কিংসের সাফল্যের নায়ক যে শিখর ধওয়ান তা বলার অপেক্ষা রাখে না। যে রাজস্থান রয়্যালস দুর্ধর্ষ পারফর্ম্যান্স দিয়ে আইপিএলে যাত্রা শুরু করেছিল, দ্বিতীয় ম্যাচের পর তাদের জায়গাই দখল করে নিল পঞ্জাব কিংস।
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু শুরু থেকেই ওপেনিংয়ে দুর্ধর্ষ ফর্মে ছিলেন প়্জাব কিংসের দুই ওপেনার।তাদের ৯০ রানের পার্টনারশিপই যে পঞ্জাব কিংসের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। দুই ওপেনারের ব্যাটেই ছিল রানের ঝলক। প্রভসিমরন সিং এদিন ফিরেছিলেন ৬০ রানে। তবে শেষপর্যন্ত মাঠে দাঁড়িয়েছিলেন শিখর ধওয়ান। তিনি ৫৬ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন এদিন। সেইসঙ্গেই বিরাট রানে পৌঁছে গিয়েছিল পঞ্জাব কিংস।
এদিন অবশ্য রাজস্থান রয়্যালসের টপ অর্ডার বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন। এদিন যসস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে রবিচন্দ্রন অশ্বিন মাঠে নেমেছিলেন। যদিও সেই পরিকল্পনা সফল হয়নি। জস বাটলারও এদিন ১৯ রানেই সাজঘরে ফিরেছিলেন। তবে সঞ্জু স্যামসন ঝোড়ো ৪২ রানের ইনিংস খেলেছিলেন। তবে ম্যাচের আসল ক্লাইম্যাক্স ছিল শেষের দিকেই। বিধ্বংসী ফর্মে ছিলেন শিমরণ হেটমায়ার। তাঁর ব্যাটে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। কিন্তু শেষরক্ষা আর করতে পারেনি।
আইপিএলের পয়েন্ট তালিকা
| দল | ম্যাচ | জয় | হার | রানরেট | পয়েন্ট |
| গুজরাত টাইটান্স | ২ | ২ | ০ | +০.৭০০ | ৪ |
| পঞ্জাব কিংস | ২ | ২ | ০ | +০.৩৩৩ | ৪ |
| রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১ | ১ | ১ | +১.৯৮১ | ২ |
| রাজস্থান রয়্যালস | ২ | ১ | ১ | +১.৬৭৫ | ২ |
| লখনউ সুপার জায়ান্টস | ২ | ১ | ১ | +০.৯৫০ | ২ |
| চেন্নাই সুপার কিংস | ২ | ১ | ১ | +০.০৩৬ | ২ |
| কলকাতা নাইট রাইডার্স | ১ | ০ | ১ | -০.৪৩৮ | ০ |
| দিল্লি ক্যাপিটালস | ২ | ০ | ২ | -১.৭০৩ | ০ |
| মুম্বই ইন্ডিয়ান্স | ১ | ০ | ১ | -১.৯৮১ | ০ |
| সানরাইজার্স হায়দরাবাদ | ১ | ০ | ১ | -৩.৬০০ | ০ |