আইপিএল ২০২৩ নিলাম: কোন দেশের খেলোয়াড়ের জন্য কত অর্থ ব্যয় হয়েছে
৮.২৫ কোটি টাকা পাওয়া মায়াঙ্ক আগরওয়াল ছিলেন সবচেয়ে দামী ভারতীয়
আপডেট করা - Dec 24, 2022 11:03 am

কোচিতে আয়োজিত আইপিএল ২০২৩-এর বহুল প্রত্যাশিত নিলাম ইভেন্ট শিরোনামে উঠে এসেছিল যখন স্যাম কারান আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে বিক্রি হন। তাঁর প্রথম আইপিএল দল পাঞ্জাব কিংস তাঁকে ১৮.৫০ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে। কারানের স্বদেশী অলরাউন্ডার বেন স্টোকসও লাভবান হয়েছিলেন যখন ১৬.২৫ কোটির বিশাল অর্থ দিয়ে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বিজয়ী বিড ঘোষণা করেছিল।
আইপিএল ২০২৩ নিলামে দামের দিক থেকে শীর্ষ তিন খেলোয়াড়ের মধ্যে দুজন ইংলিশম্যান ছিলেন, এবং তাঁদের মাঝে ছিলেন এক অস্ট্রেলিয়ান। মুম্বাই ইন্ডিয়ান্স ক্যামেরন গ্রিনের জন্য ১৭.৫০ কোটি টাকা ব্যয় করেছিল কারণ তাঁকে পেতে বাকী দলগুলিও আগ্রহ প্রকাশে পিছিয়ে থাকেনি। ভারতের তারকা ওপেনিং ব্যাটার এবং পাঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল নিলামে সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড় ছিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে ৮.২৫ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছিল।
লখনউ সুপার জায়ান্টস ১৬ কোটি টাকার বিনিময়ে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানকে চুক্তিবদ্ধ করার পরে অনেকেই বিস্মিত হয়েছিলেন। আইপিএল ২০২২-এ .১০.৭৫ কোটি টাকায় বিক্রি হওয়া পুরানের পারফর্ম্যান্স ভালো থাকা সত্ত্বেও সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে ছেড়ে দিয়েছিল। ইংল্যান্ডের হ্যারি ব্রুক প্রথমবার আইপিএলের স্বাদ পাবেন এবং খেলার অভিজ্ঞতা পাওয়ার আগেই বিশাল অর্থ পাওয়ার ব্যাপারটি বিশ্চিত হয়েছিল যখন সানরাইজার্স হায়দ্রাবাদের ১৩.২৫ কোটি টাকা অবধি বিড করেছিল তাঁর জন্য।
গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৪.৪ কোটিতে কেনার পরে জোশুয়া লিটল প্রথম আইরিশ খেলোয়াড় হিসেবে আইপিএল নিলামে ক্রেতা পেয়েছেন। অনেক বছর পর একজন জিম্বাবোয়ের খেলোয়াড়কে আইপিএলে দেখা যাবে। পাঞ্জাব কিংস স্পিন-বোলিং অলরাউন্ডার সিকান্দার রাজাকে ৫০ লাখ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ করেছে।
এই প্রথমবারের জন্য নামিবিয়ার হয়ে খেলা কোন ক্রিকেটার উপস্থিত থাকবেন আইপিএলে। ডেভিড উইসা এর আগে আইপিএলে খেললেও, তখন তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করতেন। বর্তমানে অলরাউন্ডারকে নামিবিয়ার হয়ে খেলতে দেখা যায়। নিউ জিল্যান্ড ও বাংলাদেশের দুজন করে ক্রিকেটার আইপিএলে দর পেয়েছেন।
প্রত্যেক দেশের খেলোয়াড়ের উপর কত টাকা ব্যয় করা হল:
| দেশ | মোট অর্থ |
| ইংল্যান্ড | ৫৬.৪ কোটি |
| ভারত | ৪১.৪৫ কোটি |
| ওয়েস্ট ইন্ডিজ | ২৩.৭৫ কোটি |
| অস্ট্রেলিয়া | ২১.২৫ কোটি |
| দক্ষিণ আফ্রিকা | ১০.৫৫ কোটি |
| আয়ারল্যান্ড | ৪.৪ কোটি |
| নিউ জিল্যান্ড | ৩ কোটি |
| বাংলাদেশ | ২ কোটি |
| নামিবিয়া | ১ কোটি |
| জিম্বাবোয়ে | ৫০ লাখ |