গ্লেন ম্যাকগ্রার শিক্ষাতেই সাফল্য পাচ্ছেন তিনি, জানালেন মুকেশ চৌধুরী
আপডেট করা - May 3, 2022 7:14 pm

এবারের আইপিএলে অন্যান্য তরুণ পেসারদের মধ্যে অন্যতম আবিষ্কার হলেন মুকেশ চৌধুরী। নেট বোলার থেকে হঠাত্ই চেন্নাই সুপার কিংসে সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। আইপিএলের প্রথম ম্যাচ থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে দেখা গিয়েছে ২৫ বর্ষীয় এই তরুণ বোলারকে। যদিও এবারের আইপিএলে শুরুটা তেমন ভালভাবে করতে পারেননি তিনি। কিন্তু আইপিএলের মাঝপথ থেকেই সকলের নজর কেড়েছেন তিনি। বিশেষকরে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ ম্যাচে একাই চার উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এরপরই মুকেশ চৌধুরীর মুখে গ্লেন ম্যাকগ্রার কথা। তঁর থেকেই নাকি বোলিংয়ের পাঠ পেয়েছেন মুকেশ।
এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই চোট আঘাতে জর্জরিত চেন্নাই সুপার কিংস। চোট পেয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার সুযোগই পাননি তারকা ক্রিকেটার দীপক চাহার। আর সেই দীপক চাহারের ছিটকে যাওয়াটাই এবারে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ করে দিয়েছে এই তরুণ বোলারকে। এবারের আইপিএলে ১৪ কোটি টাকা দিয়ে দীপক চাহারকে দলে তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। গতবার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও চেন্নাইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন দীপক।
কিন্তু সেই দীপক চাহারকেই এবার দলে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। তাঁর জায়গায় কাকে খেলানো হবে এবারের আইপিএল শুরু হওয়ার আগে সেটাই সবচেয়ে বড় চিন্তা হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের। বিশেষ করে দীপকের মতো বোলিং অপশনটাই কাকে করা হবে সেটা নিয়ে চিন্তায় ছিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত দীপক চাহারের অনুপস্থিতিতেই চেন্নাি সুপার কিংসের হয়ে খেলার সুযোগ পেয়ে যান মুকেশ চৌধুরী।
এমএরএফ অ্যাকাডেমিতে গ্লেন ম্যাকগ্রার তত্ত্বাবধানেই বোলিংয়ের পাঠ পেয়েছেন মুকেশ চোধুরী
যদিও প্রথম দিকে সেভাবে নিজেরে পারফরম্যান্স দেখাতে পারেননি মুকেশ চৌধুরী। যদিও আইপিএলের মাঝপথ থেকেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে পাওয়ার প্লে-তেও এখন যথেষ্ট ভাল বোলিং পারফরম্যান্স প্রদর্শন করছেন এই তরুণ বোলার। শেষম্যাচে একাই নিয়েছিলেন ৪ উইকেট। মহেন্দ্র সিং ধোনির প্রশংসা তো রয়েছেই। সেইসঙ্গে মুকেশ চৌধুরীর মুখে বারবার শোনাযাচ্ছে গ্লেন ম্যাগ্রার কথা। গ্রেন ম্যাগ্রার জন্যই নাকি তাঁর বোলিং লাইন, লেন্থের এমন উন্নতি। তাঁর থেকে বহু শিক্ষা পেয়েছেন মুকেশ।
একসময় এমআরএফ অ্যাকাডেমিতেল ছিলেন এই তরুণ বোলার। সেই সময়ই তাদের অ্যাকাডেমিতে ছিলেন প্রাক্তন কিংবদন্তী অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাগ্রা। সেই ম্যাকগ্রার প্রশংসাই এবার উঠে এল মুকেশ চৌধুরীর মুখে।
এই প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাতকারে মুকেশ চৌধুরী জানিয়েছেন, “এমআরএফ ক্রিকেট অ্যাাকাডেমিতে আমি এক সময় অনেক সময় কাটিয়েছি। সেখানেই গ্লেন ম্যাকগ্রা আমায় শিখিয়েছেন বলের লাইন এবং লেন্থ কেমনভাবে বজায় রাখতে হয় এবং ব্যাটারের ওপর কীভাবে চাপ তৈরি করতে হয়। তাঁর থেকে বহু জিনিস শিখেছি। এছাড়া আমার বোলিংয়র গতি বাড়ানোর ক্ষেত্রেও যথেষ্ট সাহায্য করেছেন তিনি”।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়ে মাঠে ফিরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বেই ফের জয়ের রাস্তায় ফিরেছে চেন্নাই। হায়দরাবাদের বিরুদ্ধে ৪৬ রান দিয়ে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয় পাওয়ার প্লে-তে তাঁর পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা কুরিয়ে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই ১১টি উইকেটও তুলে নিয়েছেন ২৫ বর্ষীয় তরুণ মুকেশ চৌধুরী।