আইপিএল ২০২৩-এ কেকেআর স্কোয়াডে শাকিব আল হাসানের পরিবর্ত হতে পারেন এই তিন ক্রিকেটার

ব্যক্তিগত কারণে আইপিএল থেকে শাকিব সরে দাঁড়িয়েছেন

২. ড্যারিল মিচেল

Daryl Mitchell
Daryl Mitchell. (Photo Source: IPL/BCCI)

সব ফর্ম্যাটে রান করে নিউ জিল্যান্ডের ব্যাটার গত কয়েক বছর ধরে জাতীয় দলের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন। ড্যারিল মিচেল মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিণত হয়েছেন এবং কিছু গুরুত্বপূর্ণ ওভার বল করতে পারেন মিডিয়াম পেসের মাধ্যমে।

কিউই খেলোয়াড় আইপিএল ২০২২-এ দুটি ম্যাচ খেলেছেন এবং তাঁর সংগ্রহে ৩৩ রান ছিল। তাঁর টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ২৮.৯০ গড়ে এবং ১৪০.৯১ স্ট্রাইক রেটে ৯৫৪ রান করেছেন। পাঁচটি অর্ধশতকও রয়েছে তাঁর। এই ফর্ম্যাটে ১৮.৫০ গড়ে ৮ উইকেটও নিয়েছেন তিনি।

মিচেল কেকেআরের মিডল অর্ডারকে দৃঢ়তা দিতে পারেন এবং বাঁ-হাতি ব্যাটারে ভরা কেকেআরের ব্যাটিং ক্রমে ডান-হাতি হিসেবে বৈচিত্র্য সৃষ্টি করতে পারবেন তিনি।

Previous
Page 2 / 3
Next

close whatsapp