আইপিএল ২০২৩ প্লে-অফ: সম্পূর্ণ সূচী, কেন্দ্র, তারিখ, সময়, সম্প্রচারের বিবরণ এবং অন্যান্য তথ্য

আরসিবি তাদের শেষ লিগ ম্যাচে হেরে যাওয়ায়, প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছে মুম্বাই

IPL Trophy
IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২৩-এর লিগ পর্বের শেষ দিনে তিনটি দল প্লে-অফ পর্বে যাওয়ার লড়াইয়ে ছিল, কিন্তু স্থান ছিল কেবল মাত্র একটি দলের। প্রচুর নাটকীয়তার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে গুজরাত টাইটান্স (জিটি), চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর সঙ্গে।

২১শে মে, রবিবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে পরাজিত করার মধ্য দিয়ে মুম্বাই নিজেদের আশা জাগিয়েছিল। মুম্বাই জিতে ১৬ পয়েন্টে পৌঁছতেই, ছিটকে গিয়েছিল রাজস্থান রয়্যালস। এমন অবস্থায় লড়াইয়ে থাকা অন্য দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-কে তাদের শেষ ম্যাচে জিততেই হত। তবে টাইটান্সের বিরুদ্ধে ৬ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্সকে।

দিনের প্রথম ম্যাচে বিপক্ষের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং বিভ্রান্ত শর্মা হাফ সেঞ্চুরি করায় মুবাইয়ের সামনে ২০১ রানের লক্ষ্য গড়ে তুললেও, মুম্বাই অনায়াসেই রান তাড়া করেছিল। ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমআই ১৮ ওভারেই লক্ষ্য তাড়া করেছিল আট উইকেট হাতে রেখে। মুম্বাইয়ের হয়ে ক্যামেরন গ্রিন ৪৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। অধিনায়ক রোহিত শর্মা ৩৭ বলে ৫৬ রান করে একটি গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি অর্জন করেছিলেন।

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে আরসিবি বনাম জিটি ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল। ওপেনার বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরির মাধ্যমে আরসিবি ১৯৭/৫ স্কোর করেছিল। কোহলি ৬১ বলে ১০১* রান করার পরে মনে হয়েছিল, তিনি হয়তো আরসিবিকে প্লে-অফ অবধি পৌঁছে দিয়েছেন। তবে জিটির হয়ে শুবমান গিল ৫২ বলে ১০৪* রান করে ১৯.১ ওভারেই ম্যাচ জিতিয়ে দেন। আরসিবি হেরে যাওয়ায় এমআই পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছিল।

এখানে রইল আইপিএল ২০২৩ প্লে-অফের সময়সূচী:

কোয়ালিফায়ার ১: গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস – ২৩শে মে, মঙ্গলবার – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০, এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

এলিমিনেটর: লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স – ২৪শে মে, বুধবার – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০, এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী দল – ২৬শে মে, শুক্রবার – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

ফাইনাল: কোয়ালিফায়ার ১-এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২-এর বিজয়ী দল – ২৮শে মে, রবিবার – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সম্প্রচারের বিবরণ

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp