আইপিএল ২০২৩, ম্যাচ ৯: কেকেআর বনাম আরসিবি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

Andre Russell and Sunil Narine
Andre Russell and Sunil Narine. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে নিজেদের প্ৰথম ম্যাচে পঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ডিএলএস পদ্ধতির মাধ্যমে ৭ রানে পরাজিত হয়। অন্যদিকে আইপিএল ২০২৩-এ শুরুটা বেশ ভালোই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। পাঁচবারের শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) নিজেদের প্ৰথম ম্যাচে ৮ উইকেটে পরাজিত করে তারা।

এই ম্যাচটিতে কেকেআর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলার সুযোগ পাবে। তবে আরসিবিকে হারানো খুব একটা সহজ হবে না। এমআইয়ের বিরুদ্ধে তাদের দুই ওপেনার ফ্যাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি ১৪৮ রানে পার্টনারশিপ করেন। ডু প্লেসিস এবং কোহলি যথাক্রমে ৪৩ বলে ৭৩ রান এবং ৪৯ বলে ৮২* রান করেন।

অন্যদিকে শিখর ধাওয়ানের দলের বিরুদ্ধে কেকেআরের বোলিং এবং ব্যাটিং বিভাগ উভয়ই অসফল হয়েছে। শুরু থেকে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নীতিশ রানার দল। কেকেআরের কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৫ রান করেছিলেন। এটিই ছিল তাদের দলের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

পিচ কন্ডিশন

ইডেন গার্ডেন্সে ব্যাটসম্যানদের জন্য বেশি সুবিধা থাকে। তবে মাঝের ওভারগুলিতে স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। টসজয়ী দল প্ৰথমে ফিল্ডিং করার কথা ভাবতে পারে। দুই দলেই বেশ কয়েকজন বড় বড় হিটার আছেন। এই ম্যাচে পিচ থেকে পাওয়া সুবিধাকে দুই দলের ব্যাটসম্যানরা যদি ঠিকঠাক কাজে লাগাতে পারেন তাহলে ২০০-এর কাছাকাছি বা তার বেশি রানও উঠতে পারে।

উভয় দলের কম্বিনেশন

কলকাতা নাইট রাইডার্স

প্ৰথম ম্যাচে কেকেআরের ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগই খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। তাই তারা দলে কিছু পরিবর্তন করলেও করতে পারে। প্ৰথম ম্যাচে মনদীপ সিং ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তাই তারা নারায়ণ জগদীশনকে আরসিবির বিরুদ্ধে খেলাতে পারে।

সম্ভাব্য একাদশ: জগদীশন (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, নীতীশ রানা (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আগের ম্যাচে খুব ভালোভাবে জয় পেলেও আরসিবিকে বাধ্য হয়ে একটি পরিবর্তন করতে হবে। রিস টপলি আগের ম্যাচে চোট পেয়েছেন। তাই তিনি কেকেআরের বিরুদ্ধে খেলতে পারবেন না। তার জায়গায় আরসিবি সম্ভবত ডেভিড উইলিকে দলে নেবে।

সম্ভাব্য একাদশ: ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ডেভিড উইলি, হর্ষাল প্যাটেল, আকাশ দীপ, কর্ণ শর্মা, মোহাম্মদ সিরাজ।

হেড-টু-হেড

ম্যাচ-৩০ | কলকাতা নাইট রাইডার্স – ১৭ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৪

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

 

 

close whatsapp