আইপিএল ২০২৩, ম্যাচ ৫২: আরআর বনাম এসআরএইচ, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

উভয় দলেই একাধিক বদল আসতে পারে

Rajasthan Royals
Rajasthan Royals. (Photo Source: IPL/BCCI)

সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস (আরআর) ৭ই মে, রবিবার, জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ মরসুমের ৫২তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর মুখোমুখি হবে। রাজস্থান ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভালো শুরু করেও, শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে।

তাদের আগের ম্যাচে গুজরাত টাইটান্সের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে রাজস্থান তাদের ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১১৮ রানে অল আউট হয়েছিল। বোলারদের পক্ষে সেই রান রক্ষা করা সম্ভব হয়নি এবং আরআর ৯ উইকেটে হেরেছিল ৩৭ বল বাকী থাকতে।

অরেঞ্জ আর্মিও ভালো ফর্মে নেই। নয় ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে তারা লিগের শেষতম স্থানে রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগের ম্যাচে শেষ পাঁচ ওভারে মাত্র ৩৮ রান করতে হত তাদের। সেই পরিস্থিতি থেকেও, পাঁচ রানে হারতে হয়েছিল এইডেন মার্করামের নেতৃত্বাধীন দলকে।

পিচ কন্ডিশন

এই কেন্দ্রে আয়োজিত শেষ ম্যাচে পিচে বল পড়ে থমকে আসছিল এবং ব্যাটাররা টাইমিংয়ের জন্য সমস্যায় পড়ছিলেন। স্বাভাবিকভাবেই স্পিনারদের আধিপত্য থাকবে। প্রথমে ব্যাটিং করা দল ১৬০-এর কাছাকাছি স্কোর করলে লড়াইয়ে থাকবে।

উভয় দলের কম্বিনেশন

রাজস্থান রয়্যালস

শেষ পাঁচ ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছতে না পারা শিমরন হেটমায়ারকে বাদ দিয়ে জো রুটকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে আরআর। ব্যাটিংয়ে গভীরতা বাড়ানোর জন্য পাওার-হিটার ডোনোভান ফেরেইরাকেও একাদশে রাখা হতে পারে। বোলিংয়ের সময়ে অতিরিক্ত পেসার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন কুলদীপ যাদব বা কুলদীপ সেন।

সম্ভাব্য একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জো রুট, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

সানরাইজার্স হায়দ্রাবাদ

একাদশে বেশ কিছু পরিবর্তনের কথা ভাবতে পারে এসআরএইচ। মায়াঙ্ক আগরওয়াল ও হ্যারি ব্রুক ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলায়, এই দুই ব্যাটারকে বাদ দিয়ে যথাক্রমে সামার্থ ভ্যাস ও গ্লেন ফিলিপ্সকে একাদশে রাখা হতে পারে। আব্দুল সামাদের পরিবর্তে আসতে পারেন সানভীর সিং। বিদেশী পেসার হিসেবে যদি মার্কো য়্যানসেনকে খেলানো হয়, তবে ভারতীয় স্পিনার মায়াঙ্ক দাগার একাদশের অংশ হতে পারেন। বোলিংয়ের সময়ে একাদশের অংশ হবেন টি নটরাজন।

সম্ভাব্য একাদশ: সামার্থ ভ্যাস, অভিষেক শর্মা, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠী, সানভীর সিং, মার্কো য়্যানসেন/আকিল হোসেইন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক দাগার/কার্তিক ত্যাগী, মায়াঙ্ক মার্কান্ডে।

হেড-টু-হেড

ম্যাচ – ১৭ | রাজস্থান রয়্যালস – ৯ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ৮

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp