বিরাট কোহলিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করলেন কেভিন পিটারসন
আপডেট করা - May 3, 2022 5:54 pm

বিরাট কোহলির পারফরম্যান্সের বরাবরই প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। এবার বিরাট কোহলিকে আরেক তারকা ফুটবলারের সঙ্গে তুলনা করলেন কেভিন পিটারসন। বিশ্ব ফুটবলে এই মুহূর্তে একা শাসন করছেন ক্রিশ্চিয়ানো রোলান্ডো। তাঁর ভক্ত ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে। তেমনই বিশ্ব ক্রিকেটের আরেক উজ্জ্বল নক্ষত্র হলেন বিরাট কোহলি। সিআর সেভেনের সঙ্গেই বিরাট কোহলির তুলনা টেনে আনলেন কেভিন পিটারসন। তাঁর মতে বিরাট কোহলি যেন ক্রিকেটের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পিটারসনের মতে তারা দুজনেই এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন।
এবারের আইপিএলের শুরুটা একেবারেই ভাল হয়নি বিরাট কোহলির। যাঁর ব্যাট থেকে একসময় আইপিএলের সবচেয়ে বেশী রান এসেছিল, সেই বিরাট কোহলির ব্যাটেই এবার ছিল রানের খরা। চেষ্টা চালালেও পারছিলেন বিরাট কোহলি। অবশেষে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে এবারের আইপিএলে প্রথমবার অর্ধশতরানের মউ দেখছেন বিরাট কোহলি। আবারও সেই পুরনো ফর্মে দেখা গিয়েছে বিরাট কোহলি।
গত ৩০ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। শুধু তাই নয় ফাফ ডুপ্লেসি সাজঘরে ফিরে যাওয়ার পর দলের হালও ধরেন তিনিই। দেবদূত পাড়িক্কলের সঙ্গে ৯৯ রানের পার্টনারশিপ গড়ে র্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে খাদের কিনারা থেকে তুলে ধরেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। যদিও শেষপর্যন্ত সে ম্যাচ জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু নিজের সমালোচকদের জবাবটা কিন্তি বিরাট কোহলি দিতে পেরেছিলেন সেই ম্যাচ থেকেই।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই এবার আইপিএলে প্রথম অর্ধশতরান পেয়েছেন কেভিন পিটারসন
আর তা দেখেই মু্গ্ধ হয়েছেন কেভিন পিটারসন। বিরাট কোহলির রানে ফেরার পরই তাঁকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করতেও পিছবা হননি এই প্রাক্তন ব্রিটিশ তারকা। স্টার স্পোর্টসে কথা বলার সময় কেভিন পিটারসন জানান, “তিনি কী করতে চাইছেন, তা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে তাকালেই বোঝা যাবে। তাদের দলে এবং নিজেদের খেলায় তারা দুজনেই সেরা। বিরাট কোহলি রয়েছেন ক্রিকেটের একদম সাফল্যের চূড়ায়। ঠিক তেমনই ফুটবলের শিখর রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো”।
এই মুহূর্তে আইপিএলের মঞ্চে ১০টি ম্যাচ খেলে বিরাট কোহলির রয়েছে ১৮৬ রান। সেইসঙ্গে বিরাট কোহলির গড় রয়েছে মাত্র ২০.৬৭। যা হয়ত বিরাট কোহলির সঙ্গে একেবারেই মানানসই নয়। এবারের আইপিএলে বিরাট কোহলিকে ধারাবাহিকভাবে ব্যর্থ হতে দেখে সকলেই তাঁকে ক্রিকেট থেকে কয়েকদিনের জন্য বিরতি নেওয়ারই পরামর্শ দিতে শুরু করেছেন। যারফলে বিরাট কোহলি নাকি আরও আত্মবিশ্বাস নিয়ে মাঠে ফিরতে পারবেন।
কিন্তু বিরাট কোহলি নিজের মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছেন। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেই হয়ত নিজের কামব্যাকটা তিনি করতে চান। সেইমতো চেষ্টাও করে যাচ্ছে। নিজেকে ফিট রাখার জন্য বিশেষ জিম সেশনও শুরু করে দিয়েছেন প্রাক্তন ভারত তথা আরসিবি অধিনায়ক। আইপিএলের মঞ্চে শেষ চারম্যাচে বিরাটের ব্যাট থেকে সেই পুরনো পারফরম্যান্সের ঝলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।