আইপিএল ২০২৩, ম্যাচ ৩৪: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad. (Photo by NOAH SEELAM/AFP via Getty Images)

প্রিভিউ

২৪শে এপ্রিল, সোমবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি) একে অপরের মুখোমুখি হবে। এসআরএইচ এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ২টি ম্যাচ জিতেছে। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। অন্যদিকে, ডিসি এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে।

সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের শেষ দুটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে। আগের ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ৭ উইকেটে পরাজিত হয়েছিল এডেন মার্করামের দল। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সিএসকে ৮ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নিয়েছিল। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস নিজেদের আগের ম্যাচে এই মরসুমের প্ৰথম জয় পেয়েছিল। নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে পরাজিত করেছিল তারা। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ১০ উইকেটে ১২৭ রান করেছিল কেকেআর। ডিসি ৪ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নিয়েছিল।

সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ

হ্যারি ব্রুক, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, প্রিয়ম গর্গ, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, কুলদীপ যাদব, আনরিখ নোখিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রাহুল ত্রিপাঠি – এবারের মরসুমে তিনি এখনও অবধি ৬টি ইনিংস খেলে ১৪৫ রান করেছেন। তার সর্বোচ্চ রান হল ৭৪* (৪৮)। এই আইপিএলে ধারাবাহিকভাবে রান করতে না পারলেও তিনি খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার।

ডেভিড ওয়ার্নার – ডিসির হয়ে এই মরসুমে সবথেকে বেশি রান করেছেন ডেভিড ওয়ার্নার। এবারের মরসুমে তিনি এখনও অবধি ৬টি ইনিংস খেলে ২৮৫ রান করেছেন। কেকেআরের বিরুদ্ধে ৪১ বলে ৫৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন তিনি।

অলরাউন্ডার

ওয়াশিংটন সুন্দর – এই মরসুমে তিনি এখনও অবধি আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তবে তিনি খুবই প্রতিভাবান একজন অলরাউন্ডার। ডিসির বিরুদ্ধে তিনি ভালো প্রদর্শন করবেন বলে আশা করা যায়।

অক্ষর প্যাটেল – তিনি এই মরসুমে খুব ভালো ফর্মের সাথে খেলছেন। তিনি এখনও পর্যন্ত ৬টি ইনিংস খেলে ১৪৮ রান করেছেন। বল হাতে ৪টি উইকেটও নিয়েছেন অক্ষর।

বোলার

মায়াঙ্ক মার্কন্ডে – এই মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন তিনি। এই আইপিএলে এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন মার্কন্ডে। তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/১৫।

আনরিখ নোখিয়া – তিনি নিজের গতির জন্য পরিচিত। এই মরসুমে তিনি এখনও অবধি ৫টি ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন। এই আইপিএলে তার সেরা বোলিং পরিসংখ্যান হল ২/২০।

উইকেটরক্ষক

হেনরিখ ক্লাসেন – তিনি খুব ভালো পাওয়ার হিটিং করতে পারেন। ডেথ ওভারে তিনি প্রতিপক্ষের বোলারদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন। এই মরসুমে ক্লাসেন এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছেন এবং ৬৯ রান করেছেন। এই আইপিএলে তার সর্বোচ্চ রান হল ৩৬।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

হ্যারি ব্রুক, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি (সহ-অধিনায়ক), মনীশ পান্ডে, হেনরিখ ক্লাসেন, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মায়াঙ্ক মার্কন্ডে, আনরিখ নোকিয়া, উমরান মালিক।

close whatsapp